
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ৩:১৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা মো: আকমল (২৮) নামে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়া আকমল নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মো: দিদারুল আলম জানান, ‘জেলার নবীনগর উপজেলার একটি হত্যা মামলায় ২০২০ সালের ১২ ডিসেম্বর থেকে আকমল কারাগারে ছিলেন। আকমলের বিরুদ্ধে মামলাটি আদালতে বিচারাধীন আছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থবোধ করেন আকমল। পরে তাকে কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’