
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০

কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিঁখোজ আফসার আলী খান (৭৫)এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ের গিলাতলী আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি কীর্তনখোলা নদী সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি প্রধানমন্ত্রীর এই আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন।

এরআগে গত (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে আশ্রায়ন প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোষ্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে।
বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, মরদেহ উদ্ধার হওয়ার পর তা স্বজনরা শনাক্ত করেছে।