
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১:৭

কুমিল্লার দেবীদ্বারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শেখ রাসেল ফাউন্ডেশন'র উদ্দ্যোগে শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারি সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরাল'র পাদদেশে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৬০ জন শিশু কিশোর অংশগ্রহণ করে। সকল প্রতিযোগিকে শেখ রাসেল ফাউন্ডেশন'র লোগো সম্বলিত খাতা শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হয়েছে। এছাড়াও দুই কেটাগড়িতে ৬ জন বিজয়ীর মাঝে জ্যামিতি বক্স সহ সিরামিকের মগ, প্লেট উপহার দেয়া হয়েছে।

শেখ রাসেল ফাউন্ডেশন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহিনুর আক্তার লিপির সভাপতিত্বে এবং শিপলু খান'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি ছিলেন, দেবীদ্বার উপজেলা ন্যাপ সভাপতি অনীল চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ছিদ্দিকুর রহমান। এছাড়াও অন্যান্যোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠক মনির হোসেন, শারমিন আক্তার, আয়শা আলি মোক্তা, রিমা আক্তার, নুরুন্নাহার, ইউনুস শান্ত প্রমুখ।
পরে অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
