
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৮

সিথি আর সীমান্ত দুই ভাইবোন মিলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পাট কাঠি দিয়ে শহীদ মিনার বানিয়েছে। বাড়িতে থাকা ফুলগাছ থেকে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করছে তাদের বানানো শহীদমিনারে। ভাষা আন্দোলনের এত বছর পর তাদের এই কর্মগুলোর মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃত দেশপ্রেম।
তারা শহীদ মিনার ফুল দিতে যেতে পারেনি।তাই বাড়িতেই নিজেদের স্বীয় বুদ্ধিমত্তা ও প্রচেষ্টা দিয়ে শহীদদের স্মরণ করছে। ব্যতিক্রমী ছবিটি ভূঞাপুরের কষ্টাপাড়া গ্রাম থেকে সকালে তোলা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি