
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১:২৫

রাজবাড়ীতে পুঁজিবাদি ও প্রেমের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সিঙ্গেল এসোসিয়েশন নামের একটি সংগঠন। আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিঙ্গলে এসোসিয়েশনের এরকম কর্মকান্ডে সাড়া ফেলেছে রাজবাড়ী জেলাজুড়ে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের ভবানীপুরে "সিঙ্গেল সুধি সমাজ" এই প্রতিপাদ্য সামনে রেখে রেখে বিশ্ব ভালোবাসা দিবস না পালানের আহ্বান জানিয়ে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় সংগঠনটির ব্যানারে দেখা যায়, সভাপতি হিসাবে সাগর এবং সাধারণ সম্পাদক হিসাবে নয়ন বন্ড, হৃদয় ও রাব্বির নাম।
তারা জানান, ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে আমাদের সংস্কৃতির ওপর এতটাই খারাপ প্রভাব ফেলেছে। এই কারণে পহেলা ফাল্গুনের যে উৎসবর আমেজ ঢাকা পড়ে যাচ্ছে। এছাড়াও ভালবাসা দিবসের নামে বেহায়াপনা করা হয়। উঠতি বয়স থেকে বিভিন্ন বয়সী যুবক যুবতীরা এলোমেলো ভাবে ঘুরাফেরা করে। যা আমাদের ভবিষৎ প্রজন্মকে হুমকির সম্মুখিন হতে হবে। তাই এই দিবসটির মর্জাদা ক্ষুন্ন হচ্ছে। তাই এ বেহায়াপনা বন্ধের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্দ্যোগ নেয়া উচিত।
