
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ৩:১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পূর্ব-পরাণ গ্রামে নুরুন্নবী সরকারের বসতবাড়িতে হামলা,ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৩ নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে । জানা যায়, গত শনিবার সকালে পূর্ব-পরাণ গ্রামের রহিম বাদশার ছেলে ব্যবসায়ী নুরুন্নবী সরকারের বসতবাড়িতে প্রতিপক্ষ মোসলিম আলীর লোকজন হামলা,ভাংচুর ও লুটপাট করে করে।
এ সময় রাশেদা বেগম,নজিলা বেগম, বানেছা বেগম, নুরুন্নবী সরকার, রহিম বাদশা, আব্দুল মজিদ, আতাউর রহমান,দিল মোহাম্মদসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে নুরুন্নবী সরকার, তার বাবা রহিম বাদশা, চাচা আব্দুল মজিদ,আতাউর রহমান ও দিল মোহাম্মদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় সাফিউল ইসলাম বাদী হয়ে ১৬ জনকে আসামী করে ২৫ লক্ষ টাকার ক্ষতি উল্লেখ করে থানায় মামলা করেন। এর আগে গত ৩ ফেব্রুয়ারী জমি নিয়ে বিরোধে সংঘর্ষে উভয় পক্ষের আহতদের মধ্যে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পৃথক ঘটনায় ২টি মামলা দায়ের করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
