
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ৪:৩৯

রংপুরের গঙ্গাচড়া উপজেলা এক মঙ্গা কবলিত উপজেলার নাম, যদিও বর্তমানে এ অঞ্চলে মঙ্গা শব্দটি পরিলক্ষিত হয়না। বর্তমান আওয়ামীলীগ সরকার,আধুনিক উপজেলার রুপকার স্হানীয় এম,পি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ সর্বস্তরের সমাজ সংস্কারকদের প্রচেষ্টায় প্রায় মঙ্গার অভিসপ্ত উপাধি থেকে বেরিয়ে আসছে এ উপজেলার মানুষ।
একটি সাজানো গোছানো ও শান্তিপ্রিয় উপজেলা হিসেবে দেশের সর্বত্রই মানুষের মনে স্হান করে নিতে ইতিমধ্যে সক্ষম হয়েছে এই রাঙ্গায় রঙ্গিন উপজেলা। প্রায় ৩ লক্ষ নাগরিকের বসবাস যার বৃহৎ অংশ বসবাস করে নদী অধ্যাষিত চরাঞ্চল সহ নদী তীরবর্তী ৬টি ইউনিয়নের বিভিন্ন বাধেঁ। বছরের দুটি সময় বন্যা ও শীতের করাল পরিস্হিতে অসহায় মানুষগুলোর দুঃখ দুর্দশার অন্ত থাকেনা। হয়তো
এ সকল মানুষের কথা চিন্তা করেই সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ উদ্দিন(পিএএ) কর্মক্ষেত্রে যোগদিয়েই ক্লান্তহীন গতিতে ছুটে চলছেন মানবতার সেবায়। দিনে বিভিন্ন পর্যায়ের মানুষদের সাথে মতবিনিময় আর তীব্র শীতের রাতে বাড়ি বাড়ি ঘুরে তিস্তা নদী বিস্তৃত এলাকায় বসবাসরত অসহায় পরিবারগুলোকে একটু শীতের চাদরে উষ্ণ আদর দিতে বিতরণ করছেন শীতবস্ত্র। তিনি যে কতটা সময়ের চেয়ে দ্রুতগতীর আর কাজ মনোযোগী তার প্রমান ইতিপূর্বে প্রকাশ পেয়েছে তার নামের শেষে "পিএএ"উপাধিতে।
কাজের গতির জানান দিতে সপ্তাহ না যেতেই নিজ দপ্তরে তৈরী করেছেন "মানবিক সহায়তা বাক্স" এ থেকে সহজেই অনুমান করা যায় মানবতার তিনি এক দৃষ্টান্ত স্হাপন করতে যাচ্ছেন।মানবিক সহায়তা বাক্স নিয়ে তার পরিকল্পনার কিছুটা উঠে এসেছে বিভিন্ন মতবিনিময় ও আলোচনা সভায় তার দেয়া বক্তব্যে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
মতবিনিময় সভায় তিনি জানান, তার অফিস কক্ষে একটি মানবিক সহায়তা বক্স খোলা হয়েছে। এ মানবিক সহায়তা বক্সে সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট থেকে আর্থিক সহায়তা গ্রহণ করা হবে। যে যার সাধ্যমত উক্ত বক্সে আর্থিক সহায়তা করতে পারেন। এ মানবিক সহায়তা বক্সে প্রাপ্ত অর্থ থেকে গংগাচড়া উপজেলার অসহায়, দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সহায়তা করা হবে।
আপনাদের প্রদত্ত আর্থিক সহায়তা গংগাচড়া উপজেলার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে আলোকিত ও একটু স্বাচ্ছন্দ্যে বাচার আশা জাগাবে। আমি সকলকে এ মানবিক সহায়তা কর্মসূচিতে যুক্ত হয়ে এ কর্মসূচিকে সফল করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।