
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৯

মেহেরপুর জেলা প্রশাসকের সরকারি মোবাইল ফোনের সীমকার্ড হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশ নম্বরে চাঁদা দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ।এ ঘটনায় গত সোমবার (৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জহির উদ্দীন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) এন্ট্রি করেছেন। সাধারণ ডাইরি নং ৩২৬, তারিখ ০৭/০২/২০২২ ইং। সাধারণ ডায়েরির বিষয়টি মেহেরপুর সদর থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
সাধারণ ডাইরিতে জহির উদ্দীন উল্লেখ করেছেন, ৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬.৪৫ মিনিটের সময় জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারী মোবাইল ফোনে ০১৭০৮-৪১০০০০ নম্বর থেকে জেলা প্রশাসকের গাড়ি চালক মোমিন হোসেনের ব্যবহৃত (মোবাইল নং ০১৭১৬-৫৫৫১৩২) কাছে দুই হাজার টাকা ০১৯৪৪ ০৬৩৯৭৫ মোবাইল নম্বর এ বিকাশ করতে বলেন। গাড়ি চালক কোনো কিছু না বুঝেই জেলা প্রশাসক ভেবে দুই হাজার টাকা দিয়ে দেন।
এরপর হ্যাকারগ্রুপ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আরো কয়েকটি মোবাইল ফোনে কল দিয়ে দুই হাজার টাকা দেওয়ার জন্য বলে। রাতে জেলা প্রশাসককে টাকা পেয়েছেন কিনা জানতে চান গাড়ি চালক মোমিন হোসেন। পরে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান তাকে বলেন, ‘আমি তো তোমাকে টাকা পাঠাতে বলিনি।’ পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে নাজির জহির হোসেন জিডি এন্ট্রি করেন।

এ বিষয়ে সদর থানার তদন্ত ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাকারকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।’
কোনো ট্যাগ পাওয়া যায়নি