
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৬

টাংগাইল জেলার দেলদুয়ার থানা হতে সোমবার রাতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রনি মিয়া নাম এক যুবককে একশত গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনি মিয়া টাংগাইল জেলার দেলদুয়ার থানার মাদারকোল এলাকার আব্দুল লতিফের ছেলে ।র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), পিপিএম, বিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মাদারকোল পশ্চিমপাড়া এলাকায় সোমবার রাতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ রনি মিয়া (২৫), এর কাছ থেকে ১০০ (একশত) গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক করে।
আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।

আসামীর বিরুদ্ধের টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
