
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২২, ৪:৫

কুষ্টিয়ার মিরপুরে মোফাজ্জেল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্নে রেল লাইনে।নিহত মোফাজ্জেল হোসেন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি মিস্ত্রী পাড়ার মৃত কেরুর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মোফাজ্জেল হোসেন একটি চায়ের দোকান থেকে চা পান করে রেল লাইন দিয়ে হাটঁছিলো । এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।এদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা বলেন, পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি