
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২২, ৩:৫৮

মাদারীপুরের কালকিনি উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৫ টি ল্যাবটপ চুরির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। স্কুল ও পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরি করার জন্য তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের বিভাগ(২য় পর্যায়)বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় ১৭ টি ল্যাবটপ প্রধান করেন। যাহা গত মাসে প্রধান শিক্ষক উক্ত বিদ্যালয়ে এনে তার নিজ কক্ষে রাখেন।
শেখ রাসেল ডিজিটাল ল্যাবটি খুব তারাতারি শুভ উদ্ধোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।কিন্তু গত ৫ ই ফেব্রুয়ারী দিবাগত রাতে স্কুলের আধা পাকা (টিনসেট) প্রধান শিক্ষকের কক্ষের উপরের টিন কেটে ১৫ টি ল্যাবটপ চুরি করে দুর্বিত্তরা। স্কুলে এসে দেখতে পেয়ে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা শিক্ষা কর্মকর্তা ও পুলিশকে অবগত করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস কুদ্দুস জানান, আমার রুমে ১৭ টি ল্যাবটপ ছিল। কিন্তু গত রাতে উপরের টিন কেটে ১৫টি ল্যাবটপ চুরি করে। স্কুলে এসে চুরি ঘটনা দেখে বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তাকে অবহিত করিতবে আমার স্কুলে রাতে নিয়মিত পাহারা দেয়ার জন্য নাইটগার্ড ছিল,সে নাকি কিছুই দেখেনিএ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন,চুরির বিষয় শুনে ঘটনা স্থান পরিদর্শন করি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি