শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সড়ক থেকে সরানো হচ্ছে মেট্রোরেলের নির্মাণসামগ্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ২২:২২

শেয়ার করুনঃ
সড়ক থেকে সরানো হচ্ছে মেট্রোরেলের নির্মাণসামগ্রী

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সড়কে মেট্রোরেলের নির্মাণসামগ্রী সরানো হচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে সড়ক থেকে নির্মাণসামগ্রী সরানোর কাজ সম্পন্ন হবে।৩০ থেকে ৪০ শতাংশ সড়ক মেট্রোরেল নির্মাণসামগ্রীর জন্য বন্ধ থাকতো সব সময়।শনিবার (২৯ জানুয়ারি) ডিএমটিসিএলের এমডি এমএএন সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য জানান।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেট্রোরেলের স্টেশন এলাকা ছাড়া সব স্থান থেকে সরিয়ে ফেলা হবে নির্মাণসামগ্রী। এরইমধ্যে আগারগাঁও এলাকা থেকে সরানো হচ্ছে মেট্রোরেলের নির্মাণসামগ্রী। ওখানে (আগারগাঁও) গেলেই দেখতে পাবেন।শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে ফার্মগেট এলাকা পর্যন্ত মেট্রোরেলের স্টেশন এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে সরানো হয়েছে মেট্রোরেলের নির্মাণসামগ্রী।

আরও

হিলি সীমান্তের শূন্য রেখা দুই দেশের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত

হিলি সীমান্তের শূন্য রেখা দুই দেশের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত

সরেজমিনে ঘুরে দেখা যায়, মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে কিছু এলাকাজুড়ে রাখা হয়েছে মেট্রোরেলের নির্মাণসামগ্রী। এখানে প্রয়োজন অনুযায়ী বন্ধ করে দেওয়া হচ্ছে সড়ক। কাজ শেষে আবার খুলে দেওয়া হচ্ছে সড়ক। ১২ নম্বর সেতারা কনভেনশন থেকে পূরবী সিনেমা হল বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক থেকে সরানো হয়েছে নির্মাণসামগ্রী। পূরবী সিনেমা হল বাস স্ট্যান্ড থেকে মেট্রোরেলের কাজের জন্য বন্ধ রাখা হয়েছে এখানকার সড়ক। শাখা সড়ক দিয়ে যাতায়াত করছে পরিবহনগুলো। এই সড়কের পশ্চিম পাশের রাস্তাটি খোলা থাকলেও, মেট্রোরেলের কাজের জন্য পূর্বপাশের রাস্তাটি বন্ধ রাখা হয়েছে। ১১ নম্বর বাসস্ট্যান্ড থেকে অরজিনাল ১০ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দু'পাশ স্বাভাবিক আছে। এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে নির্মাণসামগ্রী।

মেট্রোরেলের স্টেশনের কারণে ১০ নম্বর গোলচত্বরের পূর্ব পাশের সড়কটি বন্ধ। কিন্তু পশ্চিম পাশে ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক খোলা রয়েছে। ১০ নম্বর গোলচত্বর থেকে আল হেলাল হাসপাতালের সামনের সড়কের দু’পাশের রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে নির্মাণসামগ্রী। এখান থেকে রাস্তা স্বাভাবিক থাকলেও কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কটি চিপা হয়ে রয়েছে। দুই লাইনের সড়কের যানবাহন এক লাইন দিয়ে যাতায়াত করছে। কখনো এখানে সৃষ্টি হচ্ছে যানজট, বৃষ্টি হলে জমছে পানি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

এছাড়াও দেখা যায়, শেওড়াপাড়া ও কাজীপাড়ার মাঝখানের এলাকায় মনিপুর স্কুলের সামনে পশ্চিম পাশে সড়কে রাখা হয়েছে মেট্রোরেলের বিভিন্ন সরঞ্জাম। এই সড়কের ও এক পাশ দিয়ে দুই লাইনের যানবাহন যাতায়াত করছে। এখানেও সৃষ্টি হচ্ছে যানজট। শেওড়াপাড়া শামীম সরণি থেকে তালতলা পর্যন্ত পশ্চিম পাশের সড়কটি খানা-খন্দে ভরা। এখান থেকেও এক লাইন দিয়ে যানবাহন যাতায়াত করছে। তালতলা বাসস্ট্যান্ড থেকে আগারগাঁও বিমানবাহিনী জাদুঘর পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে মেট্রোরেলের নির্মাণসামগ্রী। কিন্তু আগারগাঁও বাসস্ট্যান্ডে রয়েছে মেট্রোরেলের স্টেশনের কাজের নির্মাণসামগ্রী। আগারগাঁও বাসস্ট্যান্ড থেকে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র পর্যন্ত সড়কের থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। বিজয় সরণির মোড়ে রয়েছে মেট্রোরেলের কিছু নির্মাণসামগ্রী। এখান থেকে যাতায়াত করতে মাঝেমাঝেই সড়কে সৃষ্টি হয় যানজট।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আগারগাঁও এলাকার পথচারী মানিক মিয়া বলেন, আমাদের এলাকা থেকে কিছু কিছু নির্মাণসামগ্রীর সরানো হয়েছে। অনেক ধৈর্য্য ধরেছি, অনেক কষ্ট করেছি। আমার জীবন দশায় মেট্রোরেল দেখে যেতে পারবো বা চড়তে পারবো এটা ভাবলেই ভালো লাগে। গর্বে বুকটা ভরে যায়, আমাদেরও আছে মেট্রোরেল।

কাজীপাড়া বাসস্ট্যান্ডের বাসযাত্রী ব্যবসায়ী আরমান আলী বলেন, কাজীপাড়া শেওড়াপাড়া ও তালতলা এই এলাকার সড়ক অনেক চাপা, এই সড়কে পশ্চিম পাশের বেশিরভাগ সড়ক বন্ধ। পূর্বপাশের লাইনটি দিয়ে যানবাহন আসা-যাওয়া করছে। এতে প্রতিনিয়তই সৃষ্টি হয় যানজট। রাত ১০টার পরে কিছু কিছু স্থানে তো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তখন বাস অনেক এলাকা ঘুরে আমাদের গন্তব্যে নিয়ে যায়। পরিপূর্ণভাবে যদি মেট্রোরেলের নির্মাণসামগ্রীর সরিয়ে ফেলা হয় তখন আমরা খুব সহজে যাতায়াত করতে পারবো।

মিরপুর ১০ নম্বর গোলচত্বরের মেট্রোরেল নির্মাণকর্মী মো. বেলাল বাংলানিউজকে বলেন, মেট্রোরেলের কাজ অনুযায়ী ১০ নম্বর গোলচত্বরের সড়ক খোলা ও বন্ধ করা হচ্ছে। এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে নির্মাণসামগ্রী। গোল চত্বরে তেমন কোনো নির্মাণসামগ্রী নেই, প্রায় সবই সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগ, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মেট্রোরেলের রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল যুক্ত করতে সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছে। ওই দিন তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে পিলার-৫৮২ ও-৫৮৩ সংযোগকারী এই স্প্যান বসানো হয়। এর মাধ্যমে শেষ হয় মেট্রোরেলের স্প্যানের পুরো কাজ। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে যেমন দৃশ্যমান হয় দেশের প্রথম মেট্রো রেললাইন। তেমনি শেষ হয় মেট্রোরেলের ৬ নম্বর লাইনের উড়াল পথের নির্মাণ কাজ। আগামী ১৬ ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করার লক্ষ্যে এরই মধ্যে পাঁচ কিলোমিটার উড়ালপথে রেললাইন বসানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষা শেষ, অনুমোদনের অপেক্ষা

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষা শেষ, অনুমোদনের অপেক্ষা

৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উপকূলকে সতর্ক থাকার পরামর্শ

৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উপকূলকে সতর্ক থাকার পরামর্শ

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে ফকির জহির রহমান (৪০) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জহিরের পৈতৃক নিবাস আড়াইহাজার উপজেলায় হলেও তিনি বেশ

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন ঝালকাঠির ৭ হাজার ৪৯৪ জন জেলে। তাঁদের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল পেয়েছেন মাত্র ৪ হাজার ২০০ জন। ফলে ৩ হাজার ২৯৪ জন জেলে এবার চালের সহায়তা থেকে বাদ পড়েছেন। মাছ ধরতে না পারায় আয় বন্ধ, অন্যদিকে ঋণের কিস্তি ও সংসারের খরচ—সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। জেলেদের

সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, আটকা পড়েছেন তিন হাজার পর্যটক

সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, আটকা পড়েছেন তিন হাজার পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় সাজেকে ঘুরতে আসা অন্তত তিন হাজার পর্যটক আটকা পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার ঘটনায় আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), এসআরবি ও আরএমপির সম্মিলিত প্রচেষ্টায় আবু বকরকে গ্রেপ্তার