
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ২২:১৪

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় খাবার হোটেল থেকে রিসান (১৫) নামের এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার রাণীগঞ্জ বাজারের গোহাটির পাশের একটি খাবার হোটেলের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তার পায়ের রগ কেটে এবং জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রিসান হোসেন উপজেলার কশিগাড়ি পাচঁমাথা এলাকার লিটন মন্ডল ছেলে। সে স্থানীয় রাণীগ হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, রিসান রাণীগঞ্জ বাজারের একটি খাবার হোটেলে কাজ করত। হোটেলটি সপ্তাহে দুদিন খোলা থাকে। শুক্রবার রাতে দোকানের কাজ শেষে সে বাসায় ফিরেনি। সকালে ওই দোকানের মেঝেতে তার গলাগাটা এবং ডান পায়ের রগকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
রিসানের মা অমিছা বেগম জানান, শুক্রবার রাতে ছেলে বাসায় ফিরতে দেরি হওয়ায় তার সঙ্গে রাত ১০টার দিকে মোবাইল ফোনে কথা হয়। সে জানায় ‘বাজারে আছি একটু দেরিতে বাড়িতে যাব’। আজ সকালে এলাকাবাসীর খবরে সেখানে গিয়ে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, স্থানীয়দের দেওয়া খবরে রানীগঞ্জ বাজারের একটি খাবারের হোটেলের মেঝে থেকে রিসানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।