
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ২৩:৪২

মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় মোঃ রাসেল বেপারী-(৩৫) নামে সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের মীরাবাড়ি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল বেপারী একই এলাকার ক্রোকিরচর গ্রামের লালচাঁন বেপারীর ছেলে।
আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবার।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের লালচাঁন বেপারীর ছেলে রাসেল বেপারী সাহেবরামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার ব্যাক্তিগত কাজে সাহেবরামপুর বাজারে যান। সেখান থেকে তিনি মোটরসাইকেল যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রওনা দিয়ে একই উপজেলার ক্রোকিরচর গ্রামের মীরাবাড়ি নামকস্থানে আসলে অপরদিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে করে গুরুতর আহত হয় রাসেল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, শুনেছি সড়ক দূর্ঘটনায় রাসেল নিহত হয়েছে। তবে এ বিষয়টি আমাদেরকে কেউ যানায় নি।
