
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ২২:১৫

ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর সহযোগিতায় এবং ভলান্টিয়ার্স আ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ)এর বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগরে ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব প্রদান করা হয়েছে। ২৬ জানুযারি বুধবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ (তেজারত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ট্যাব প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান ও হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবিএম লুৎফল আলম ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ বর্মণ।

ভাব বাংলাদেশ প্রদত্ত ট্যাব দিয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনার কাজে ব্যবহার করতে পারবেন। এই ট্যাবের মধ্যে যে কনটেন্ট ভিডিও, স্ক্রিপ্ট ও পরীক্ষার দেওয়ার ব্যবস্থা রয়েছে । শিক্ষার্থীরা এই ট্যাব দিয়ে কীভাবে পড়ালেখা করবে ভাব বাংলাদেশ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে মনিটরিং করবে। ট্যাব প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি