
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ২১:২৩

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১কেজি ৩শ গ্রাম গাঁজাসহ মো.শামীন ঠাকুর (২৬) নামের এক মাদক কাবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প।আটককৃত মাদক কারবারী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত শাহজামাল ঠাকুরের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি মো. আবুল বাসারের নেতৃত্বে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় দৌলতদিয়া যৌনপল্লীর প্রধান গেট হতে মো.শামীন ঠাকুর নামে এক যুবককে আটক করে। এসময় তার হেফাজত হতে ১কেজি ৩শ গ্রাম গাঁজা, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি