রবিবার, ১২ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় করোনার টিকা প্রদান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ২৩:৫৪

শেয়ার করুনঃ
মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় করোনার টিকা প্রদান

নদী বেষ্টিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৫ ইউনিয়নে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

বৃহষ্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় কাজীরহাট থানাধীন লতা উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ।

আরও

আমরাজুড়ি সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

আমরাজুড়ি সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

 

উদ্বোধনকালে তিনি বলেন,  সরকার বিনা পয়সায় করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের মাঝে দিচ্ছে। নদী বেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে, যারা ১২ থেকে ১৭ বছর বয়সী। এসব শিক্ষার্থীদের টিকা দিতে নৌপথ পারি দিয়ে কষ্ট করে জেলা সদরে যেতে হতো। যা নিয়ে অভিভাবকরাও উদ্বিগ্ন ছিলেন।  আমরা চেষ্টা করেছি যাতে অভিভাবকদের চিন্তা দূর করে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে। এজন্য বিকল্প পন্থায় মেহেন্দিগঞ্জ সদর উপজেলা পরিষদ ও কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নে টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এক সপ্তাহ ধরে মেহেন্দিগঞ্জ সদরে শিক্ষার্থীদের টিকাদান করা হচ্ছে, আর আজ কাজিরহাট থানাধীন লতা ইউনিয়নের উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হলো। এখানে মেহেন্দিগঞ্জের ৫টি ইউনিয়নের শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হবে। হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মোট ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।  

আরও

সাত জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ

বিশেষ ব্যবস্থাকরোনার টিকা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সাত জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ

এমপি পঙ্কজ বলেন, এলাকায় টিকাদানের এ কার্যক্রম বাস্তবায়নে আমাদের আগাম অনেক প্রস্তুতি নিতে হয়েছে। আমাদের এখানে ভ্যাকসিন রাখার মতো রেফিজারেটর নেই, তাই জেলা সদর থেকে প্রতিদিনের ভ্যাকসিন প্রতিদিন আনতে হচ্ছে।  ভ্যাকসিনের ভায়েলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে মাইক্রোবাস, টিকা কেন্দ্রে এসি বসাতে হয়েছে। নয়তো ভ্যাকসিন নষ্ট হয়ে যেতে পারে, কারণ নির্ধারিত তাপমাত্রার ওপরে থাকলে মাত্র ২ মিনিটে ভ্যাকসিন নষ্ট হয়ে যেতে পারে।

তিনি আরো বলেন, এর বাহিরে আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে মেডিক্যাল টিম প্রস্তুত রাখতে হয়েছে, সেইসঙ্গে নৌপথে ট্রলার, স্পিড বোট এবং সড়কপথে অ্যম্বুলেন্স ও যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি  হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও প্রস্তুত রাখা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সব মিলিয়ে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় নিজ এলাকায় অর্থাৎ ঘরে বসে শিক্ষার্থীরা টিকা নিতে পারছে এটাই স্বস্তির।

মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস জানান, লতা ইউনিয়নের এই কেন্দ্রে আশপাশের ৫টি ইউনিয়নের ১৪টি বিদ্যালয়ের ৬ হাজার ৬৩০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান জানান, উপজেলায় মোট ২২ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে। তবে এর সংখ্যা বাড়লে সে প্রস্তুতিও আমাদের রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যায় পরতে হয়নি আমাদের। টিকাগ্রহণকারী শিক্ষার্থীরা স্বাভাবিক ও সু্স্থ রয়েছে।  

এদিকে শিক্ষার্থীরা নিজ এলাকায় বসে টিকা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে। মাকসুদা নামে এক শিক্ষার্থী জানান, বিদ্যালয়ের শিক্ষকরা তাদের টিকা কেন্দ্রে নিয়ে এসেছেন। পথে যানবাহন ও খাবারের ব্যবস্থা সমন্বিতভাবে করা হয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, নূরুননবীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। 

সর্বশেষ সংবাদ

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

এ সম্পর্কিত আরও পড়ুন

ডেঙ্গুর নতুন হটস্পট গ্রামাঞ্চল, উদ্বেগে হাসপাতাল কর্তৃপক্ষ

ডেঙ্গুর নতুন হটস্পট গ্রামাঞ্চল, উদ্বেগে হাসপাতাল কর্তৃপক্ষ

দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সময়ে হাম রোগীর চাপ এবং অন্যান্য জটিল রোগীর চিকিৎসা সামাল দিতে গিয়ে হাসপাতালগুলো চরম সংকটে পড়েছে। চিকিৎসকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ বাড়লে দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর আরও বড় চাপ তৈরি হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বড় হাসপাতালগুলোতে বিদ্যমান শয্যার তুলনায় প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পাশাপাশি হৃদরোগ,

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন)

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

বাংলাদেশে চলতি বছর হামে মারা যাওয়া শিশুদের ৯২ শতাংশই হাম-রুবেলা টিকার কোনো ডোজ পায়নি। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬ শতাংশ শিশুর বয়স ছিল ৯ মাসেরও কম। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বিশেষজ্ঞ কমিশনের সভায় বাংলাদেশের পক্ষ থেকে এসব তথ্য উপস্থাপন করা

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত দেশে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মোট

তেলাপিয়া কিনছেন? নিরাপদ উৎস বেছে নেওয়ার পরামর্শ

তেলাপিয়া কিনছেন? নিরাপদ উৎস বেছে নেওয়ার পরামর্শ

মাছ মানবদেহের জন্য অন্যতম পুষ্টিকর খাদ্য। এতে উচ্চমানের প্রোটিন, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান থাকায় নিয়মিত মাছ খাওয়া হৃদ্‌স্বাস্থ্য, মস্তিষ্কের কার্যক্ষমতা এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাছের পুষ্টিগুণের পাশাপাশি এর উৎপাদন পদ্ধতিও সমান গুরুত্বপূর্ণ। অস্বাস্থ্যকর পরিবেশে বা দূষিত জলাশয়ে চাষ করা মাছ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই মাছ কেনার