বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬১২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

সুরক্ষা অ্যাপ হালনাগাদ হলেই সারা দেশে বুস্টার ডোজ’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ০:২০

শেয়ার করুনঃ
সুরক্ষা অ্যাপ হালনাগাদ হলেই সারা দেশে বুস্টার ডোজ’

সুরক্ষা অ্যাপ হালনাগাদ হলেই সারা দেশে বুস্টার ডোজ’

করোনার টিকার জন্য নিবন্ধনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপ হালনাগাদ হওয়ার পরে সারা দেশে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব জায়গায় বুস্টার ডোজ দিতে হলে আমাদের সুরক্ষা অ্যাপের হালনাগাদের প্রয়োজন রয়েছে। আমরা জানিয়েছি আইসিটি মন্ত্রণালয়কে, তারা কাজ করছে। আমাদের জানিয়েছে, এ মাসের শেষের দিকে তারা কাজটা সম্পন্ন করতে পারবে। তারপর আমাদের বুস্টার ডোজের কার্যক্রম পূর্ণ গতি লাভ করবে।

তিনি বলেন, এখন যারা বুস্টার ডোজ নেবেন, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি। ষাটোর্ধ্ব বয়সী এবং সম্মুখ সারির মানুষ ভ্যাকসিন কার্ড নিয়ে এলে আমরা বুস্টার ডোজ দিয়ে দেবো। বিশেষ করে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন বাহিনীর সদস্য এবং গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তাদের সবাইকে আমরা দেবো। বুস্টার ডোজ কীভাবে দেওয়া হবে সে সংক্রান্ত নীতিমালা তৈরি করা হয়েছে। দুয়েক দিনের মধ্যেই এটা আমরা পত্রিকার মাধ্যমে জানিয়ে দেবো। কখন-কীভাবে বুস্টার ডোজ দেওয়া হবে আমি ডিজি অফিসকে জানিয়ে দিয়েছি। তারা জনগণকে অবহিত করবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

সুরক্ষা অ্যাপবুস্টার ডোজ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

এখন যদি কেউ টিকা নিতে চায়, যাদের প্রাপ্য, তারা ভ্যাকসিন কার্ড নিয়ে গেলে টিকা নিতে পারবেন। যেখানে যেখানে ফাইজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে যেতে হবে। ফাইজার ভ্যাকসিন সব জায়গায় দেওয়া হচ্ছে না। কারণ এটি তাপমাত্রা সংবেদনশীল টিকা। অন্যান্য জায়গায় রাখার ব্যবস্থা নেই। রাখার ব্যবস্থা যেখানে আছে, সেখানেই দেওয়া হবে—বলেন জাহিদ মালেক।

ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রসঙ্গে তিনি বলেন, এখনো আমাদের দেশে সেভাবে ওমিক্রন ছড়ায়নি। প্রতিরোধে যেসব কাজ করতে হবে, সেদিকে আমাদের মনোযোগ বেশি। বিমানবন্দরে স্ক্রিনিং করার ব্যবস্থা জোরদার করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে। বর্ডারে একই ব্যবস্থা করা হয়েছে। যেসব হাসপাতালে রোগী বেশি আছে, সেখানে জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। ওমিক্রম কারো শরীরে থেকে থাকলে তা শনাক্ত করা যাবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু ওমিক্রন নয়, করোনা তো আছে! ডেলটা ভ্যারিয়েন্ট থেকেও যদি আমরা রক্ষা পেতে চাই, আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে—যে কাজটি আমরা করছি না। ইউরোপের অনেকগুলো দেশ লকডাউন দিয়েছে। আমরা আমাদের দেশে লকডাউন চাচ্ছি না। মানুষ যেন বেপরোয়াভাবে না ঘুরে বেড়ায় কিন্তু সেটা হচ্ছে। রাজনৈতিক অনুষ্ঠানগুলো কীভাবে হয়! কক্সবাজারে লাখ লাখ মানুষ যাচ্ছে, কেউ মাস্ক পরছে না। বিয়ের হচ্ছে, কেউ মাস্ক পরছে না। তাহলে সংক্রমণ বাড়ার সুযোগ তো রয়েছে! আমরা এ বিষয়ে দুঃখিত।

সর্বশেষ সংবাদ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাস্থ্য খাতে ১৩-১৬ গ্রেডে নিয়োগের উদ্যোগ

স্বাস্থ্য খাতে ১৩-১৬ গ্রেডে নিয়োগের উদ্যোগ

দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের জনবল সংকট কমাতেই এ কার্যক্রম নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যেই ঢাকাসহ কয়েকটি এলাকায় ডেঙ্গু ভাইরাসের ধরনে বড় পরিবর্তনের তথ্য দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। বিগত চার বছর দেশে ডেন-২ ধরন বেশি সক্রিয় থাকলেও এবার ঢাকায় ডেন-৩ ধরন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিবর্তনের কারণে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন ৭০৩ জন

মানহীন চিকিৎসাকেন্দ্রে ছাড় নেই, বন্ধ হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান

মানহীন চিকিৎসাকেন্দ্রে ছাড় নেই, বন্ধ হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবৈধভাবে পরিচালিত হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে সরকার। চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হওয়া নিয়মিত অভিযানে গত পাঁচ মাসে সারা দেশে ২৫০টির বেশি অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে এবং আরও ২০০টি ক্লিনিককে সংশোধনের জন্য

বাদ পড়া শিশুদের জন্য বিশেষ হাম-রুবেলা টিকাদান

বাদ পড়া শিশুদের জন্য বিশেষ হাম-রুবেলা টিকাদান

দেশের যেসব ছোট ছোট এলাকায় হাম-রুবেলার টিকা থেকে কিছু শিশু বাদ পড়েছে, সেসব এলাকায় বিশেষভাবে টিকাদান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মজুত থাকা ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে। পাশাপাশি হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও কার্যকর করতে চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত

সরকারের ছয় মাসে স্বাস্থ্য সংস্কার, সামনে হাম ডেঙ্গুর চ্যালেঞ্জ

সরকারের ছয় মাসে স্বাস্থ্য সংস্কার, সামনে হাম ডেঙ্গুর চ্যালেঞ্জ

বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনায় স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, মানোন্নয়ন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে এ যাবৎকালের সর্বোচ্চ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হাম ও ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ। পাশাপাশি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল ঘাটতি, হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ, চিকিৎসা