
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ৫:১২

হাতীবান্ধা সহ সারাদেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপদ সড়ক চেয়ে হাতীবান্ধায় মানববন্ধান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাতীবান্ধা রক্ত দান সংস্থা।শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় হাতীবান্ধা মেডিকেল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে দাবিগুলো হলো- কোলাহলপূর্ণ রাস্তাগুলোতে গতিসীমা সীমিতকরণ ও সাইন বোর্ড দিয়ে দৃষ্টি আকর্ষণ এবং জেব্রা ক্রসিং স্থাপন। শহর এলাকায় পরিবেশবান্ধব স্পিডব্রেকার তৈরি। ট্রাফিক বিভাগকে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে কড়াকড়ি নিশ্চিতকরণ।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও দোষী চালকদের বিচার নিশ্চিতকরণ। রংপুর থেকে থেকে বুড়িমারী পর্যন্ত মহাসড়কটি চার লেনে প্রশস্তকরণ।অদক্ষ গাড়িচালকদের প্রশিক্ষণ ও ফিটনেসযুক্ত গাড়ি চালাতে উদ্বুদ্ধকরণ। করিমন, নসিমন, থ্রি হুইলারসহ ঝুঁকিপূর্ণ সব যানবাহন নিয়মতান্ত্রিক চলাচলের ব্যবস্থা করা। প্রতিমাসে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যানবাহন ত্রুটি পরীক্ষা করা।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়কের দাবিতে এ কর্মসূচি। পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে নানা অনিয়ম, অদক্ষতার কারণে এসব দুর্ঘটনাকে দায়ী করে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়কের জন্য যেখানে যা যা প্রয়োজন সেখানে তাই স্থাপন করার দাবি জানান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

এতে হাতীবান্ধা রক্ত দান সংস্থা সভাপতি রতন সরকার, সম্পাদক সিফাত হাসন সহ সদস্য জাহিদ,নিলয়,শাকিল,মিথুন,রাকিব,সিফাত,রাব্বি,সিপন,মুগ্ধ,ইমরান, সহ শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।