
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১৭:২৮

চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজি যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাটিরহাট বাজারের সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের একজনের নাম জাবেদ। তিনি নগরীর হামজারবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।হাটহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শক মুক্তার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসের ধাক্কায় দুই জনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৮টার দিকে হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে ফটিকছড়ির দিকে যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এর মধ্যে একজন সিএনজি যাত্রী এবং অন্যজন সাইকেল আরোহী। আহত আরও দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি