শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

খালেদা জিয়াকে অসম্মান করা হচ্ছে: তথ্যমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ২১:১২

শেয়ার করুনঃ
খালেদা জিয়াকে অসম্মান করা হচ্ছে: তথ্যমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য বিএনপিকে অনুরোধ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি। এতে করে তাকে অসম্মান করা হচ্ছে।বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নতুন পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও

কলাপাড়ায় গৃহহীন, প্রতিবন্ধী, দুস্থ ও দরিদ্র ৫৭ মেধাবী শিক্ষার্থী পেল অর্থ সহায়তা

কলাপাড়ায় গৃহহীন, প্রতিবন্ধী,  দুস্থ ও দরিদ্র ৫৭ মেধাবী শিক্ষার্থী পেল অর্থ সহায়তা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এটি কে বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। কোনো চিকিৎসক এখনও বলেননি খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এখন বিএনপির নেতারা চিকিৎসক হয়ে গেছেন এটি আমার প্রশ্ন? এখন বিএনপি নেতাদের প্রেসক্রিপশনে সরকার সিদ্ধান্ত নেবে কিনা সেটিও এখন প্রশ্ন? 

তিনি বলেন, অতীতেও আমরা দেখেছি খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তখনও সবসময় তারা দাবি তুলেছেন তাকে বিদেশ পাঠাতে হবে। হাঁটুতে ও গায়ের তাপমাত্রা বেড়ে গেলেও তাকে বিদেশ পাঠাতে হবে। কিছু হলেই বিদেশ পাঠাতে হবে এই জিকির তোলার কারণ কী? কারণ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দিতে চান। তারা খালেদা জিয়াকে পাঠাতে চান লন্ডনে যেখানে তারেক জিয়া আছে। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও খালেদা জিয়া যাতে সেখান থেকে আবারও রাজনীতি করতে পারেন। তারেক রহমানও দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে সেখান থেকে রাজনীতি করছেন। খালেদা জিয়াকে পাঠিয়ে দিয়ে তারা সে কাজটি করতে চায়। আসলে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি তার স্বাস্থ্যগত কারণে নয়, রাজনৈতিক কারণে এই দাবি উত্থাপন হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এ দাবি দিচ্ছে না, এ দাবি দিচ্ছেন বিএনপির নেতারা। তকরা রাজনৈতিক উদ্দেশ্যই এই দাবি দিচ্ছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঝালকাঠিতে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার উপস্থিতি ঘিরে তুমুল বিতর্ক

ঝালকাঠিতে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার উপস্থিতি ঘিরে তুমুল বিতর্ক

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার যাতে সঠিক চিকিৎসা হয় সেজন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা দিতে বদ্ধপরিকর। যেকোনো ব্যবস্থা দেশের অভ্যন্তরে নিতে সরকার চায়। দেশের অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা কি বলেছেন। তারা কি সরকারের কাছে আবেদন জানিয়েছেন দেশের সর্বোচ্চ চিকিৎসক দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে খালেদা জিয়ার আসলে কি হয়েছে সেটা পরীক্ষা করার কথা সেটাতো তারা বলছেন না। তারা বলছেন বিদেশ পাঠিয়ে দিতে হবে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, বিএনপি শুধু নানা কথাবার্তা বলছেন, সভা সেমিনার করছেন। আর এ সভা সেমিনার করার একটি প্রতিযোগিতাও দেখা দিয়েছে তাদের মধ্যে। কারণ তাদের আবার পদ রক্ষা করতে হয়। দৃষ্টি আকর্ষণ করতে হয় খালেদা জিয়া ও তারেক রহমানের। এ কারণে কে কতো বেশি দৌড়াচ্ছেন এক্ষেত্রে। সেজন্য তারা আবার অনশন করছেন। এটি হচ্ছে বাস্তবতা। আমি বিএনপিকে অনুরোধ জানাবো খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য। খালেদা জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এতে করে খালেদা জিয়াকে অসম্মান জানানো হচ্ছে।

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে সরকার রহস্যজনক আচরণ করছে বিএনপির এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ভূমিকাই রহস্যজনক। আর সরকারের ভূমিকা অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশে যাতে খালেদা জিয়া সর্বোচ্চ চিকিৎসা পান সেটা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দেশের সব বড় বড় চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে সেটাও করতে চায় সরকার।

কিন্তু তাদের ভূমিকা রহস্যজনক এজন্য যে, খালেদা জিয়া অসুস্থ হলে বিদেশ নিতে চায় এটিই আসলে রহস্যজনক।দিন দিন হাতির মৃত্যু বেড়ে যাচ্ছে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আসলে দিন দিন যেভাবে হাতির মৃত্যু রেড়ে যাচ্ছে গত কয়েক বছরে ১৩৭টি হাতির মৃত্যু হয়েছে। এটি সত্যি উদ্বেগজনক।  

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

সর্বশেষ সংবাদ

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি পাকিস্তান তুরস্কের ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সৌদি পাকিস্তান তুরস্কের ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

মৌলভীবাজারে বার্ড পার্কে প্রদর্শিত হচ্ছে উটপাখি ও এমুর বিরল ডিম

মৌলভীবাজারে বার্ড পার্কে প্রদর্শিত হচ্ছে উটপাখি ও এমুর বিরল ডিম

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে বার্ড পার্কে প্রদর্শিত হচ্ছে উটপাখি ও এমুর বিরল ডিম

মৌলভীবাজারে বার্ড পার্কে প্রদর্শিত হচ্ছে উটপাখি ও এমুর বিরল ডিম

মৌলভীবাজারে বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে প্রদর্শন করা হচ্ছে বিশ্বের বৃহত্তম জীবিত পাখি উটপাখি এবং অস্ট্রেলিয়ার উড়তে অক্ষম পাখি এমুর বিরল ডিম। সম্প্রতি পার্কের উটপাখি ও এমু ডিম দেওয়ার পর সেগুলো দর্শনার্থীদের জন্য প্রদর্শনে রাখা হয়েছে। বিশাল আকৃতি ও ভিন্ন রঙের এসব ডিম দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে। পার্কটি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত। সরেজমিনে দেখা গেছে, বর্তমানে

মাদকের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

মাদকের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তোড়াইড় মোড় এলাকায় মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবলীগ নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে রেলওয়ে স্টেশনের তোড়াইড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম হিরা পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। নিহত শরিফুল গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি

বগুড়ার এরুলিয়ায় শ্রমিকদের ওপর বাস উঠে নিহত ৬, আহত অন্তত ১০

বগুড়ার এরুলিয়ায় শ্রমিকদের ওপর বাস উঠে নিহত ৬, আহত অন্তত ১০

বগুড়ার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে

ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা আটে পৌঁছায়। পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যঙ্গেল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসে থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া

রাজাপুরে চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবক

রাজাপুরে চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবক

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢুকে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের আলগী গ্রামের মো. হাকিম সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ার পর শিকলে বাঁধা ওই যুবককে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। আটক যুবক মো. রিয়াজ হাওলাদার (৩০)। তিনি