শনিবার, ৯ মে, ২০২৬২৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জানা গেলো স্কুল-কলেজ পড়ুয়া ৩ বোনের পালানোর রহস্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১৬:৫৬

শেয়ার করুনঃ
জানা গেলো স্কুল-কলেজ পড়ুয়া ৩ বোনের পালানোর রহস্য

রাজধানীর আদাবর থেকে হঠাৎ পালিয়ে কোথায় গিয়েছিলো জানা গেলো সেই রহস্য। তিন বোনের মধ্যে দু’জনের এসএসসি চলছে। অন্যজন একাদশ শ্রেনীতে পড়াশোনা করছে। বাবার অসুস্থতার খবর পেয়ে তারা ঢাকা থেকে কাউকে কিছু না বলেই যশোর চলে গিয়েছিরো বলে জানায়। এসএসপি পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যেও নিজেদের আবেগ ধরে রাখতে না পের তারা যশোরের উদ্দেশে যাত্রা করে। র‌্যাবের কাছে এমনটাই জানিয়েছে তারা।

ওই তিন বোন হলেন, বড় বোন রুকাইয়া আরা চৌধুরী (২১), জয়নব আরা চৌধুরী (১৯) ও খাদিজা আরা চৌধুরী (১৭)।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তিন বোনের ধারণা, যদি বাবাকে দেখতে যাওয়ার বিষয়টি খালাকে জানানো হতো তাহলে তাদের তিনি যেতে দিতেন না। এ কারণে কাউকে না বলেই বেরিয়ে যায় তারা।র‌্যাব বলছে, তিন কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, যেহেতু দু’জনের পরীক্ষা রয়েছে তাই আগামী রোববার তারা ঢাকায় চলে আসতো। তবে তার আগেই আদাবর থানায় তাদের খালা সাজিয়া নওশীনের করা নিখোঁজের জিডির বিষয়টি গণমাধ্যমে আলোচিত হয়। যে কারণে তদন্তে নামে র‌্যাব। যশোরে তাদের বাবার বাড়িতে অবস্থানও শনাক্ত করে।

আরও

মহিপুরে কোস্টগার্ডে অভিযানে ফের ১৫ কেজি সামুদিক মাছ জব্দ

মহিপুরে কোস্টগার্ডে অভিযানে ফের ১৫ কেজি সামুদিক মাছ জব্দ

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, তিন বোনকে যশোর কোতোয়ালি থানায় পুলিশি হেফাজত থেকে রাজধানীর আদাবর থানা পুলিশের একটি টিম ঢাকায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অসুস্থ বাবাকে দেখতে তারা বাসা থেকে বেরিয়ে গিয়েছিলো। মোবাইলও ছিল না তাদের সঙ্গে। তাদের খালা সাজিয়ার ধারণা ছিল টিকটকের সম্পৃক্ততার কারণে তারা বাসা থেকে বের হয়ে গেছে। তবে এ ধরনের কোনও তথ্য-প্রমাণ পাইনি। তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।

গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে আদাবরের খালার বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে যায় তিন কিশোরী। এ সময় তারা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে যায়। ১৮ নভেম্বর বৃহস্পতিবার আদাবর থানায় জিডি করলেও সাজিয়া নওশীন তার পরিবারের অন্য কাউকে বিষয়টি জানাননি। শুক্রবার ১৯ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাজিয়া নওশীনের খিলগাঁওয়ের বোনের বাসায় গেলে পরিবারের সদস্যরা অবহিত হন বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মহিপুরে নিষেধাজ্ঞা ভেঙে বরফকল চালু, মালিককে ৩ মাসের কারাদণ্ড

মহিপুরে নিষেধাজ্ঞা ভেঙে বরফকল চালু, মালিককে ৩ মাসের কারাদণ্ড

এ বিষয়ে সাজিয়ার বড় বোনের স্বামী রিপন জানান, ‘এমন একটি ঘটনা ঘটেছে, থানায় জিডিও হয়েছে, অথচ বিষয়টি আমাদের জানানো হয়নি। যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের বাসায় আসে, তখন জানতে পারি। তবে তিন বোনের সন্ধানের খবর পেয়ে আশ্বস্ত হয়েছি। পরে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাজিয়ার সঙ্গে আমরা কথা বলবো।’ঢাকা থেকে তাদেরকে টিকটকে আসক্ত বলা হলেও যশোর পুলিশের দাবি, তারা টিকটকে আসক্ত নয়, তাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও নেই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপণ কুমার সরকার জানান, শুক্রবার যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আনসারুল হক ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে যশোর সদর উপজেলার চাঁদপাড়া পশ্চিমপাড়া হতে ভিকটিম রুকাইয়া, জয়নব ও খাদিজাকে উদ্ধার করেছে। তাদের পিতা রফিকুজ্জামান ও মাতা মৃত তাসনিম আরা চৌধুরী।তিনি জানান, উদ্ধারকৃত ভিকটিমরা তাদের বাবা মায়ের সঙ্গে উত্তরা লেকসিটি কনকর্ডে ভাড়া বাসায় থাকত। ২০১২ সালের দিকে তাদের বাবা-মায়ের মধ্যে ঝগড়া হলে তাদের বাবা যশোর চলে আসেন এবং ভিকটিমরা মায়ের সঙ্গে ঢাকায় থেকে যায়।

ডিবি ওসি রুপণ কুমার সরকার আরও জানান, ভিকটিমদের বাবা রফিকুজ্জামান স্কুল শিক্ষক ছিলেন। ২০১৩ সালের ২৮ আগস্ট ভিকটিমদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে ভিকটিম রুকাইয়া আরা চৌধুরীকে লালন-পালনের দায়িত্ব নেন তার খালা সাজিয়া নওরিন চৌধুরী এবং ভিকটিম জয়নব আরা চৌধুরী ও খাদিজা আরা চৌধুরীর লালন-পালনের দায়িত্ব নেন আরেক খালা সামিয়ারা চৌধুরী।তিনি জানান, ভিকটিমদের লালন-পালনের এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুহাম্মদপুর বাসা থেকে তিনজন ভিকটিম নিখোঁজ হন। এ ঘটনায় সাজিয়া নওরিন আদাবর থানায় একটি নিখোঁজ জিডি করেন।

ডিবি ওসি জানান, ভিকটিমদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, তাদের বাবা-মা আলাদাভাবে বসবাসের পর হতে ২০১২ সালের পর তাদের বাবার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এছাড়া তাদের ওপর অত্যাচার করা হতো। তাই ভিকটিম তিনবোন পরামর্শ করে মুহাম্মদপুর হতে পালিয়ে যশোরে বাবার বাড়ি চলে আসে।তিনি আরও জানান, ভিকটিমদের বাবা এখন প্যারালাইজড ও শয্যাশায়ী। তার বাসায় এই তিন বসে এসে অবস্থান করছিলেন। তারা টিকটক আসক্ত; এই তথ্য সঠিক নয়। কারণ তাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও নেই।

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিরাপত্তায় ১১ হাজার ক্যামেরা বসছে !

রাজধানীতে নিরাপত্তায় ১১ হাজার ক্যামেরা বসছে !

বাড়ছে রাজনৈতিক জল্পনা, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

বাড়ছে রাজনৈতিক জল্পনা, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও দেশে পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল

পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও দেশে পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

এ সম্পর্কিত আরও পড়ুন

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য,  বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের মমতাময়ী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিক্ষাীার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে পৌর শহরের মহিলা কলেজ এলাকায় উপজেলা মডেল

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার এসআই মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  এসময় দুই মাদক কারবারি গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫) ও সাগর বুনার্জী ওরফে

মহিপুরে নিষেধাজ্ঞা ভেঙে বরফকল চালু, মালিককে ৩ মাসের কারাদণ্ড

মহিপুরে নিষেধাজ্ঞা ভেঙে বরফকল চালু, মালিককে ৩ মাসের কারাদণ্ড

পটুয়াখালীর মহিপুরে সরকারের ঘোষিত ৫৮ দিনের সমুদ্রে মাছ আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ মে ২০২৬) দুপুরে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটে অবস্থিত ফাহিম মিনি আইস প্ল্যান্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযানে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত চার আসামী গ্রেফতার

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত চার আসামী গ্রেফতার

রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) দিনভর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সোহেবুর রহমান, সেলিম মিয়া ও সাহাবুদ্দিন খান।

মৌলভীবাজারে যোগ দিলেন নবাগত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম

মৌলভীবাজারে যোগ দিলেন নবাগত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম

মৌলভীবাজার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ রিয়াজুল ইসলাম । শুক্রবার (৮ মে) সকালে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে