
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ২২:৪

মেহেরপুরে মায়ের হাত ধরে মামার বিয়েতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিশু ইয়াসিন(১০) এর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলি মেহেরপুর সদর উপজেলার মুখার্জিপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে ও স্থানীয় এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মায়ের সাথে মামার বিয়েতে যাওয়ার সময় মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মেহেরপুর সড়কের বামনপাড়ার কাজী কুদরুতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পিছনের চাকা বাস্ট করে গতি হারিয়ে শিশু ইয়াসিনের উপর উঠে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ঘটনা নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান পিপিএম।

কোনো ট্যাগ পাওয়া যায়নি