
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১৮:২৪

রাজবাড়ীর গোয়ালন্দে ৬০ পিস ইয়াবাসহ মো. লিপটন শেখ আপন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে প্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউপির ব্র্যাকপাড়া গ্রামের মো. আশহাদুর রহমান হিমুর ছেলে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে ১৮ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ দৌলতদিয়া বাসটার্মিনাল সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির (এসআই) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত আসামীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দৌলতদিয়া বাসটার্মিনাল তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি