
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১৯:৪০

গাইবান্ধার পলাশবাড়িতে চাঞ্চল্যকর হাসান হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবুসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় আদালতে ১৬ আসামির মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহমেদ প্রিন্স।

কোনো ট্যাগ পাওয়া যায়নি