বুধবার, ২১ অক্টোবর, ২০২৬৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেশের ইতিহাসে সর্বোচ্চ রডের দাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ৫:৬

শেয়ার করুনঃ
দেশের ইতিহাসে সর্বোচ্চ রডের দাম

দেশের বাজারে নির্মাণসামগ্রীর অন্যতম প্রধান উপকরণ রডের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বিশেষ করে কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই বাড়ছে রডের দাম। এতে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এই নির্মাণসামগ্রীর দাম।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন ভালো মানের (৬০ গ্রেডের ওপরে) এক টন রডের দাম খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৮১ হাজার টাকা। এর আগে দেশে রডের সর্বোচ্চ দাম উঠেছিল ওয়ান/ইলেভেনের (২০০৭ সালের ১১ নভেম্বর সারাদেশে ছড়িয়ে পড়া সহিংসতা-হানাহানি) সময়। সে সময় দেশজুড়ে দেখা দেওয়া অনিশ্চয়তার মধ্যে এক টন রড বিক্রি হয়েছিল ৮০ হাজার টাকা পর্যন্ত।

রডের কাঁচামাল স্ক্র্যাপের দাম অনেক বেড়ে গেছে। এছাড়া জ্বালানি তেলের দাম বেড়েছে। শুল্ক করও বেড়েছে। আবার রডের কেমিক্যাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এই কেমিক্যালের দামও বেড়েছে। সবকিছু মিলিয়েই এখন রডের দাম বেশি রডের দাম বাড়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে রডের কাঁচামাল স্ক্র্যাপের দাম বেড়েছে। এর সঙ্গে বেড়েছে তেল ও গ্যাসের দাম। পাশাপাশি জাহাজ ভাড়া বেড়েছে। সব মিলিয়ে রডের কাঁচামাল আমদানি করে আনতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। মূলত এ কারণেই রডের দাম বেড়েছে।

আরও

মহানবমীর পূজায় মণ্ডপে মণ্ডপে আরাধনা, কাল প্রতিমা বিসর্জন

মহানবমীর পূজায় মণ্ডপে মণ্ডপে আরাধনা, কাল প্রতিমা বিসর্জন

তারা জানান, মহামারি করোনার কারণে নির্মাণকাজে কিছুটা ধীরগতি দেখা দিয়েছিল। তবে এখন নির্মাণকাজ অনেক বেড়ে গেছে। ফলে বেড়েছে রডের চাহিদা। একদিকে স্ক্র্যাপের দাম বাড়ার পাশাপাশি বাড়তি চাহিদাও রডের দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।খুচরা ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, এখন (১৪ নভেম্বর) ভালো মানের বা ৬০ গ্রেডের এক টন রড কোম্পানিভেদে বিক্রি হচ্ছে ৭৭ থেকে ৮১ হাজার টাকা। এর মধ্যে গত এক সপ্তাহেই টনপ্রতি রডের দাম বেড়েছে দুই থেকে তিন হাজার টাকা।

তারা বলছেন, এর আগে ওয়ান/ইলেভেনের সময় দেশজুড়ে দেখা দেওয়া অনিশ্চয়তার মধ্যে ভালো মানের এক টন রডের দাম ৮০ হাজার টাকা পর্যন্ত ওঠে। সে সময় দেশের ভেতর অস্থিরতা থাকলেও এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। কোনো ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপরও প্রায় প্রতিদিন রডের দাম বাড়ছে। সাধারণত ফেব্রুয়ারি-মার্চে নির্মাণকাজ বেশি হয়। তাই এই সময়ে রডের চাহিদাও বেশি থাকে। কিন্তু এবার একটু আগেভাগেই রডের চাহিদা বেড়ে গেছে। করোনার কারণে বন্ধ থাকা বিভিন্ন নির্মাণকাজ আবার গতি ফিরে পেয়েছে। তাছাড়া সরকারও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। সবমিলিয়ে এখন বাজারে রডের ব্যাপক চাহিদা রয়েছে 

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

খুচরা ব্যবসায়ীরা আরও বলছেন, সাধারণত রডের দাম ফেব্রুয়ারি-মার্চ মাসে বাড়ে। এবার কয়েক মাসে আগ থেকেই রডের দাম বাড়া শুরু হয়েছে। এখন যে হারে রডের দাম বাড়ছে তাতে আগামী ফেব্রুয়ারি-মার্চে এক টন রডের দাম ৯০ হাজার টাকা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।এদিকে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এখন ৬০ গ্রেডের রড ৩২ দশমিক ৬৭ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে গত এক সপ্তাহে বেড়েছে ৪ দশমিক ৩৯ শতাংশ। খুচরা পর্যায়ে ৬০ গ্রেডের রড ৭৮ হাজার ৫০০ থেকে ৮০ হাজার ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা এক বছর আগে ছিল ৭৩ হাজার থেকে ৭৫ হাজার ৫০০ টাকার মধ্যে।

রডের দামের বিষয়ে পুরান ঢাকার নওয়াব ইউসুফ রোডের ব্যবসায়ী তিয়াস বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রডের ব্যবসা করছি। এর আগে কখনো এভাবে রডের দাম বাড়তে দেখিনি। এখন প্রায় প্রতিদিন রডের দাম বাড়ছে। রাতে যে দামে বিক্রি করছি, সকাল হতেই দেখা যাচ্ছে টনে ৫০০ টাকা বেড়ে যাচ্ছে।’তিনি বলেন, সাধারণত ফেব্রুয়ারি-মার্চে নির্মাণকাজ বেশি হয়। তাই এই সময়ে রডের চাহিদাও বেশি থাকে। কিন্তু এবার একটু আগেভাগেই রডের চাহিদা বেড়েছে। করোনার কারণে বন্ধ থাকা বিভিন্ন নির্মাণকাজ আবার গতি ফিরে পেয়েছে। তাছাড়া সরকারও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। সবমিলিয়ে এখন বাজারে রডের ব্যাপক চাহিদা রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেডের (কেএসএমএল) চেয়ারম্যান আজিজ আহমেদ রডের দাম বাড়ার কারণ হিসেবে বলেন, রডের কাঁচামাল স্ক্র্যাপের দাম অনেক বেড়ে গেছে। এছাড়া জ্বালানি তেলের দাম বেড়েছে। শুল্ক করও বেড়েছে। আবার রডের কেমিক্যাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এই কেমিক্যালের দামও বেড়েছে। সবকিছু মিলিয়েই এখন রডের দাম বেশি।এর আগে দেশের বাজারে রড এত বেশি দামে বিক্রি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি এর আগে কখনো এত দামে রড বিক্রি হতে দেখিনি। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে রডের দাম আরও বাড়তে পারে।

বিএসআরএম স্টিলের কোম্পানি সচিব শেখর রঞ্জন কর বলেন, আজ (১৪ নভেম্বর) আমাদের রডের দাম ৮০ হাজার টাকায় উঠেছে। এটাই ইতিহাসের সর্বোচ্চ। এর আগে কখনো রডের এত দাম হয়নি। আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম বাড়ার কারণে রডের দামও বেড়েছে। গত বছরের তুলনায় এখন স্ক্র্যাপ প্রায় ২০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।সামনে রডের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম বাড়লে সামনে দাম আরও বেড়ে যেতে পারে। স্ক্র্যাপের দাম কমলে রডের দাম ধপ করে পড়ে যাবে। এটা সম্পূর্ণ আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করছে। তবে স্ক্র্যাপের দাম কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না।

শেখর রঞ্জন কর বলেন, সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে। সব জায়গায় কাজ ধরে বসে আছে সরকার। আবার রডের দাম বাড়ার কারণ এমনও হতে পারে যে, আজ না কিনলে আগামীকাল দুই হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে; এটাও অনেকের মাথায় কাজ করে। অবশ্য রডের দাম বাড়লেও চাহিদায় নেতিবাচক প্রভাব পড়েনি।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) সভাপতি প্রকৌশলী সফিকুল হক তালুকদার সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের নির্মাণ খাত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৫০ লাখ লোকের কর্মসংস্থান করে থাকে। নির্মাণ শিল্পের মূল উপাদান এমএস রডসহ এ খাতের প্রায় সব প্রকার দ্রব্যাদির মূল্য অস্বাভাবিকভাবে অনবরত বাড়ছে।

শ্রেণিভেদে দ্রব্যের এ মূল্যবৃদ্ধির হার প্রায় ২৫ থেকে ৪০ শতাংশ। এছাড়া এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক মজুরিও প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ বেড়েছে।অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নির্মাণসামগ্রী পরিবহনের ব্যয়ও সে অনুপাতে বাড়বে। এমতাবস্থায় চলমান অস্বাভাবিক দরবৃদ্ধির প্রবণতা রোধ সম্ভব না হলে প্রকল্পের সব নির্মাণকাজে স্থবিরতা দেখা দেবে এবং প্রকল্প বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে।

সর্বশেষ সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত, যুদ্ধ বন্ধে চাপে ইউক্রেন

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত, যুদ্ধ বন্ধে চাপে ইউক্রেন

সাত দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা

সাত দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা

৫০ হাজার টাকায় মাশরুম চাষে স্বপ্ন বুনছেন শ্রীমঙ্গলের তিন তরুণ

৫০ হাজার টাকায় মাশরুম চাষে স্বপ্ন বুনছেন শ্রীমঙ্গলের তিন তরুণ

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় ৯৮৭ কোটি টাকা ছাড়াল আগস্টে

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় ৯৮৭ কোটি টাকা ছাড়াল আগস্টে

মোদির বাসভবনের পাশে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদে ছয় দিনের নোটিশ

মোদির বাসভবনের পাশে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদে ছয় দিনের নোটিশ

জনপ্রিয় সংবাদ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

এ সম্পর্কিত আরও পড়ুন

৫০ হাজার টাকায় মাশরুম চাষে স্বপ্ন বুনছেন শ্রীমঙ্গলের তিন তরুণ

৫০ হাজার টাকায় মাশরুম চাষে স্বপ্ন বুনছেন শ্রীমঙ্গলের তিন তরুণ

চাকরির অপেক্ষায় না থেকে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে মাশরুম চাষ শুরু করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিন তরুণ। মাত্র ২৭০ বর্গফুটের একটি টিনের ঘরে অয়েস্টার মাশরুম উৎপাদন করে তাঁরা ইতোমধ্যে বাজারজাতকরণও শুরু করেছেন। তাঁদের উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। উদ্যোক্তারা হলেন শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের সাখাওয়াত হোসেন (২৫), এমদাদুল হক মিলন (২৪) ও মো. তানিম মিয়া (২৪)।

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে পরিবার ও সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে ‘বিশ্বযোগ’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। তাঁর মতে, অর্থনৈতিক স্বাধীনতা নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সক্ষম করে তুলবে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে নারী শক্তির আয়োজনে ‘বিশ্বযোগ’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুরমোহাম্মদ (৩৯) নামের এক এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা ব্যবসার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় তাঁর বাড়ির কাছাকাছি এ ঘটনা ঘটে। আহত নুরমোহাম্মদ দক্ষিণ দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে। তিনি দেওয়ানের

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন। গ্রেপ্তারের পর মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজুল ইসলাম ওই গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে। মামলার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের গাছ কেটে যানবাহনের গতিরোধ করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর দিবাগত রাত ২টা ১৫ মিনিট থেকে ২টা