বুধবার, ৫ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঘোড়াঘাট পৌর সভার অলি গলি ছেঁয়ে গেছে পোষ্টার ও ব্যানারে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ২১:৩৭

শেয়ার করুনঃ
ঘোড়াঘাট পৌর সভার অলি গলি ছেঁয়ে গেছে পোষ্টার ও ব্যানারে

আগামী ২ নভেম্বর তৃতীয়বারের মতো ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার-ব্যানার, ও প্রচার প্রচারণায় মুখর ঘোড়াঘাট পৌরসভা। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আর সেই সাথে নানা প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে। সব মিলে ঘোড়াঘাট পৌর সভায় নির্বাচনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।   

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এবারে ঘোড়াঘাট পৌরসভায় মেয়র প্রার্থী ৫ জন। এদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ইউনুছ আলী, বিএনপি নেতা বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে আব্দুল সাত্তার মিলন, জগ প্রতীক নিয়ে আবুল কালাম আযাদ, মোবাইল প্রতীক নিয়ে আব্দুল মান্নান ও রেললাইন প্রতীক নিয়ে রিপন আহম্মেদ রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষীত মহিলা কাউন্সিলর পদে লড়াই করছেন ১০ জন প্রার্থী। 

আরও

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে বিভিন্ন মার্কা নিয়ে নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পৌর এলাকার প্রতিটি অলি গলি পোস্টার আর ব্যানারে ছেঁয়ে গেছে। এলাকার বিভিন্ন মোড়, রাস্তায় আর হোটেলসহ বিভিন্ন বাড়ি অফিস এবং দেওয়ালে ছেঁয়ে গেছে পোস্টারে। প্রতিটি ওয়ার্ডে মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনীয় অফিস বসিয়েছেন। পাশাপাশি প্রার্থীরা ভোটারদের নিজেদের প্রতি আগ্রহী করে তুলতে অংশ নিচ্ছেন উঠান বৈঠক, পথসভা, মিটিং, মিছিলে। এছাড়া প্রতিদিন দুপুর ২ ঘটিকা থেকে রাত ৮ টা পর্যন্ত চলছে মাইকের মাধ্যমে প্রচার প্রচারণা। সব মিলে প্রার্থীর যেন দম ফেলার সময় নেই। 

ভোটাররা জানান, এবারের নির্বাচনে পৌরসভার সাধারণ মানুষের পাশে থাকবেন এবং উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এমন প্রর্থীকে আমরা নির্বাচিত করতে চাই। বুঝে শুনে চিন্তা ভাবনা করে  ভোট দিতে চায় তারা। এবারেই প্রথম পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতি ভোট গ্রহণ হতে যাচ্ছে তাই আমরা একটু চিন্তিত। তবে ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস থেকে ইভিএম মেশিন এর ব্যবহার ভোট প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন ও পরামর্শ দিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

ঘোড়াঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার নাজমুল হোসেন বলেন, ২৪ ঘণ্টা প্রার্থীরা আসছেন ভোট চাইতে। সাবাইকে বলছি ভোট দিবো, কিন্তু যাকে তাকে ভোট দিয়ে ভোট নষ্ট করবো না। ৪ নম্বর ওয়ার্ডসহ অত্র পৌর সভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করতে পারবে এমন ব্যক্তিকেই নির্বাচিত করতে চাই। তাই যোগ্য ব্যক্তিকে ভোট দেবো। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাবেয়া বেগম  বলেন, ভোট আসলে সবাইকে দেখা যায়। ভোট শেষ হলে আর কারো ছায়াও দেখা যায় না। যাকে ভালো মনে হবে তাকেই ভোট দেবো।৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাহেব মিয়া বলেন, গত নির্বাচনে ওয়ার্ডবাসী আমাকে ভালবেসে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছেন। আমি আমার সাধ্য অনুযায়ী ওয়ার্ডবাসীর চাহিদা পূরন করেছি। এবারও নির্বাচনে দাঁড়িয়েছি। আশা করছি এবারও তারা আমাকে ভোট দেবেন এবং বিপুল ভোটে নির্বাচিত করবেন। 

ঘোড়াঘাট পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র প্রার্থী ইউনুছ আলী বলেন, দীর্ঘ দিন থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে স্হানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর দিক নির্দেশনায় পৌর সভার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি বিশ্বাস করি এবারের নির্বাচনে বিপুল জয় লাভ করবো ইনশাআল্লাহ।  

পৌর সভার নির্বাচনে নারিকেল গাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি নেতা ও বর্তমান মেয়র আব্দুল সাত্তার মিলন বলেন, ঘোড়াঘাট পৌরসভা হওয়ার পর থেকে দুইবার আমি মেয়র পদে জয়লাভ করেছি। এবার জয় পেলে তৃতীয়বারের মতো মেয়র হতে পারবো। পৌরবাসী আমার পক্ষে আছে। আবারও মেয়র হলে আমি পৌরসভায় যে সমস্ত উন্নয়ন কাজ বাঁকি আছে সেগুলি করার চেষ্টা করবো।

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, আগামী ২ নভেম্বর ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু অবাদ-নিরোপক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে নির্বাচন আয়োজনের জন্য সব ব্যবস্থা আমরা গ্রহন করবো। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার ভোটকেন্দ্রে থাকবে।

সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জাদুঘরের উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জাদুঘরের উদ্বোধন

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

জনপ্রিয় সংবাদ

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি বিশাল তবল মাছ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে খোলা বাজারে ডাকের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন। জেলে সূত্রে জানা গেছে, এফবি সালমা করিম নামের একটি মাছ

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০০ পুরিয়া, অর্থাৎ প্রায় ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী এক ২৫ বছর বয়সী তরুণকে যৌন নির্যাতনের অভিযোগে শামসুল আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সোমবার (৩ আগস্ট) ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন

টেকনাফে অপরাধ দমনে সীমান্ত আন্দোলন'র প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

টেকনাফে অপরাধ দমনে সীমান্ত আন্দোলন'র প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

টেকনাফে অপহরণ, মানব পাচার, ইয়াবা কারবার ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের লক্ষ্যে নিরাপদ সীমান্ত আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিরাপদ সীমান্ত আন্দোলনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদ আলম, রুবায়েদ হোসাইন, ইয়াছিন আরাফাত ও মুহাম্মদ বাহাউদ্দীন আরো অনেকে।  অন্যদিকে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাইফুল ইসলাম

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন