
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ৪:৫৩

রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
শনিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ জানান, সাতারকুল জিএম বাড়ি এলাকায় ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, আরও তিনটি ইউনিট পথে রয়েছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি