সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

উন্নয়নে বাধাঁ দিলে মোকাবেলা করা হবে :পরিকল্পনামন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১:১৬

শেয়ার করুনঃ
উন্নয়নে বাধাঁ দিলে মোকাবেলা করা হবে :পরিকল্পনামন্ত্রী

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমাদের উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টির ষঢ়যন্ত্র চলছে। আমরা এসব বাধাঁকে মানবো না। দেশের উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করা হলে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো। যেভাবে আমরা রাজাকারদের নিশ্চিহ্ন করেছি,সেইভাবে বাংলার বুকে বাংলাদেশ বিরোধী কাউকেই স্থান দেয়া হবেনা। শনিবার (২৩অক্টোবর) দুপুরে চরফ্যাশন  ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি এসব কথা বলেন। 

চরফ্যাশন ও মনপুরাকে নদীভাঙ্গন থেকে রক্ষার জন্য প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনের লক্ষ্যে পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, কিছু মানুষের সুখ সয়না। তারা বলে, ‘নির্বাচন করবো না। নির্বাচন না করার অধিকার সবার আছে। কেউ ভোট না দিলে আমরা তাকে বাড়ি থেকে ধরে আনবো না। কিন্ত কেউ যদি বলে যে, নির্বাচন হতে দেবো না। সেটা কি আমরা মানবো? এটা আমাদের দেশ। নির্বাচনের বাহিরে এদেশে প্রধানমন্ত্রী হওয়ার আর কোনো পথ নেই। সংসদ সদস্য হওয়ারও কোন পথ নেই।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরো বলেছেন, প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সৎ,  দৃঢ় ও দেশপ্রেমি নেতৃত্বের ফলে আমরা এখন আর মিছকিনের জাতি নই। আমরা এখন গর্বিত এক বাঙালী জাতি। আমরা মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছি। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুরের সারিতে থাকবো। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে ফলে বিশ্বে আমাদের এই উন্নত অবস্থান নিশ্চিত হয়েছে। গত এক যুগে  আমরা ভারত পাকিস্তানকে ছাড়িয়ে এসেছি।

উন্নয়নে বাধাঁপরিকল্পনামন্ত্রী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

উন্নয়নের পাশাপাশি আমাদের এখন উন্নত সমাজ গঠন করতে হবে। যে সমাজের মানুষ আবাদ এবং ইবাদত দু’টিই প্রতিপালন করবে। যে সমাজে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে একত্রে বসবাস করতে পারে,সেই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে। যে উন্নয়ন সাধারন মানুষের উপকারে আসবে,যে উন্নয়ন গ্রামের গরীব ও মেহনতি মানুষের জীবনে পরিবর্তন আনবে, শেখ হাসিনাও সেই উন্নয়নই চান। গরীব মানুষের জীবন মান উন্নয়নে চরফ্যাশনের নদীভাঙ্গন এলাকায় কিছু প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে তিনি সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেন।

সুধি সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোর্শেদ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্চ ডিআইজি এস এম আক্তারুজ্জামানসহ আরও অনেকে। পরে মন্ত্রী মনপুরা উপজেলার নদী ভাঙন কবলীত এলাকা পরিদর্শন করেন।

সর্বশেষ সংবাদ

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে এক তরুণ মুখ—আসাদুজ্জামান আসিফ। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয়তা ও দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক জীবনে তিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি এবং সংগঠনের প্রতি আন্তরিকতা তাকে দলের ভেতরে সুপরিচিত করে

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী সিদ্ধান্তের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ড ও সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে বরিশালের গৌরনদীর একটি ফিলিং স্টেশন। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে। ঘটনাস্থল পরিদর্শন শেষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোল

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

বরিশালে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে শিশু স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ শুরু হয়েছে। একই দিনে নগর উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ একটি সড়ক নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায় টিকা কেন্দ্র উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি জানান, দেশে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র, কার্যকর ও বাস্তবায়নযোগ্য দলিল; এর বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। বর্তমান সংসদই সংবিধান সংশোধনের মাধ্যমে এ সনদ কার্যকর করতে সক্ষম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৪ সালের

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

শনিবার (৪ এপ্রিল) বরিশালে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। জেলা প্রশাসক সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন,