
প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ২২:২২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত দু'দিন যাবত বর্ষাকালের মতো মুষলধারে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। যদিও ক্যালেন্ডারের পাতা বলছে এখন হেমন্তকাল। মুষলধারে অবিরাম বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজারের হোমিওপ্যাথি চিকিৎসক আলম হোসেন জানান, প্রায় এক বিঘা জমির আগাম জাতের রোপা আমন ধান পেকেছে। অর্ধেক কাটা হয়েছে বাকি অর্ধেক বৃষ্টি জন্য কাটা সম্ভব হচ্ছে না। যেটুকু কেটে রাখা হয়েছে তা বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে।
ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের কৃষক রেজাউল করিম জানান, মুষলধারে বৃষ্টির সাথে বাতাস বয়ে চলায় রোপা আমান ধান গাছ জমিতে শুয়ে পড়েছে।পাইকেরছড়া ইউনিয়নের ফুটানি বাজারের ওষুধ ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, দুইদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে লোকজন বাইরে বের হতে পারছেন না। ফলে বাজার প্রায় ক্রেতা শূন্য।

তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে অটোরিকশা চালক স্বপন মিয়া ও পাইকেরছড়া ইউনিয়নের রিকশা চালক রবিউল ইসলাম জানান, বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী কম। সে কারণে অন্যান্য দিনের তুলনায় আয়-রোজগার নাই বললেই চলে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।