মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

বরিশালে ইলিশ রক্ষা অভিযানে কোস্টগার্ডের ট্রলারে হামলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ২৩:৫৮

শেয়ার করুনঃ
বরিশালে ইলিশ রক্ষা অভিযানে কোস্টগার্ডের ট্রলারে হামলা

বরিশালের হিজলা উপজেলার দক্ষিণ বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ইলিশরক্ষা অভিযানের সময় কোস্টগার্ডের ট্রলারে হামলার ঘটনা ঘটেছে। হামলায় অভিযানে থাকা ট্যাগ কর্মকর্তা ও ট্রলারের মাঝি আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কোস্টগার্ডের সদস্যরা গ্রামের ভেতর ঢুকে নারী-পুরুষদের লাঠিপেটা করেছেন বলে অভিযোগ করেন গ্রামবাসী। লাঠিপেটায় ৯ মাসের অন্তসত্ত্বা নারী ফারজানা বেগম (২০) গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে দাবি স্বজনদের। তবে গ্রামবাসীর অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রলারে হামলাকারীরা নিজেদের রক্ষায় মিথ্যাচার করছেন।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের দুটি আলাদা ট্রলার নিয়ে টহলে বের হয়। দক্ষিণ বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে পৌঁছালে কোস্ট গার্ড সদস্যদের বহনকারী ট্রলারে হামলা চালানো হয়। নদীর তীর থেকে আকস্মিক ইটপাটকেল ও বাঁশের খন্ড নিক্ষেপ করেন অসাধু জেলেরা। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও অভিযানের ট্যাগ কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও ট্রলার মাঝি মো. সোলায়মান আহত হন। তিনি আরও বলেন, হামলার পর কোস্টগার্ডের সদস্যরা আহত দুজনের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন। একটি মহল বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে লাঠিপেটার অভিযোগ করছেন। 

আরও

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

তবে দক্ষিণ বাউশিয়া গ্রামের একাধিক বাসিন্দার অভিযোগ, নদীর তীরে জেলেদের সঙ্গে ঘটনার জের ধরে কোস্টগার্ড সদস্যরা গ্রামের কয়েকটি বাড়িতে গিয়ে নারী-পুরুষদের বেধড়ক লাঠিপেটা করেছেন। এতে অন্তসত্ত্বা নারী ফারজানা বেগম, বাচ্চু ঘরামি, মাহবুব বাঘাসহ অনেকে আঘাত প্রাপ্ত হয়েছেন। অন্তসত্ত্বা গৃহবধূ ফারজানা বেগম জানান, স্বামীর বাড়ি মুলাদী থেকে তিনি বিকেলে হিজলার বাউশিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। সন্ধ্যার দিকে তার বাবা জলিল ব্যাপারীকে কয়েকজন কোস্টগার্ড সদস্য খুঁজতে থাকেন। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা ঘরের মধ্যে ঢুকে লাঠি দিয়ে তাকে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। 

ইলিশ রক্ষা অভিযানট্রলারে হামলা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

হিজলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) ও বাউশিয়া গ্রামের বাসিন্দা ঝন্টু হাওলাদার বলেন, ঘটনার সময় তিনি হিজলা বন্দরে ছিলেন। ঘটনার পর কোস্টগার্ডের সদস্যরা মোবাইল ফোনে কল দিয়ে তাকে ঘটনাস্থলে ডেকে নেন। তারা চলে গেলে গ্রামের লোকজন অভিযোগ করে কোস্টগার্ড বাড়িতে বাড়িতে গিয়ে নারী-পুরুষদের মারধর করেছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

হিজলার কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার হামিদুল হক বলেন, কোস্টগার্ডের  ট্রলারটি বাউশিয়া ঘাটে ভেড়ার সময় তীর থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও বাঁশের খন্ড নিক্ষেপ শুরু হয়। এ সময় সদস্যরা আত্মরক্ষার্থে ট্রলারের ছাউনির নিচে আশ্রয় নেন। ট্রলারে থাকা মা ইলিশ রক্ষার অভিযানে অংশ নেয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও ট্রলার মাঝি মো. সোলায়মান আহত হয়েছেন। গ্রামবাসীর অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার বাউশিয়া পয়েন্টে অসাধু জেলেরা ইলিশ শিকার করছিল। আটক ও মামলা থেকে রক্ষা পেতে তারা এসব বানোয়াট ও ভিত্তিহীন তথ্য রটাচ্ছে। কোস্টগার্ড সদস্যরা কারও বাড়ির মধ্যে ঢুকেনি। লাঠিপেটাও করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও গিয়েছিলেন। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস বলেন, কোস্টগার্ডের ট্রলারে হামলার খবর শুনেছি। তবে লাঠিপেটার কোনো ঘটনা আমার জানা নেই। ওই গ্রামের কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগও করেনি।

সর্বশেষ সংবাদ

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বাজার থেকে বাড়ি ফিরা হলো না, সড়কেই গেল প্রাণ

বাজার থেকে বাড়ি ফিরা হলো না, সড়কেই গেল প্রাণ

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রায়গঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

রায়গঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা