
প্রকাশ: ১ অক্টোবর ২০২১, ০:২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১নং বেপারী পাড়ার জুলহাস খা (৫০), ২নং বেপারী পাড়ার হবি ফকীর (৩৯), হোসেন মন্ডলের পাড়া গ্রামের হাসেম মৃধা (৩৩) ও ফরিদপুর জেলার শিবরামপুর এলাকার রিপন শেখ (৩৩)।
শুক্রবার (১অক্টোবর) দুপুরে এক এজাহারে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে ভোর সোয়া ৫টার দিকে যৌনপল্লী সংলগ্ন সাইমদ্দিন বোডিং থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন সাইমদ্দিন বোডিংয়ের ১৭নং কক্ষ থেকে জুয়া খেলায়রত অবস্থায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে নগদ ৪হাজার ২শ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই মো.জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

Attachments area