
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ৫:৩০

সারা বাংলাদেশের মত সাভারের আশুলিয়াতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধার পরে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করা হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আশুলিয়া থানার সভাপতি সুরুজ বেপারি, সাধারণ সম্পাদক রাজা মোল্লা, সাংগঠনিক দিদারুল আলম, কার্যকারি সভাপতি মামুন রানাসহ আরও অনেকেই।
কোনো ট্যাগ পাওয়া যায়নি