
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০:৩৮

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে দুই দিনব্যাপী গণটীকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার ৬টি ইউনিয়নের ১২টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। দুই দিনে উপজেলার ১২টি কেন্দ্রে ৭ হাজার ২০০ থেকে ৯ হাজার জনকে এ টীকা প্রদান করা হবে।
টীকাদান কেন্দ্রগুলো হলো, অর্জুনা ইউনিয়নের অর্জুনা উচ্চ বিদ্যালয় ও জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাবসারা ইউনিয়নের গোবিনাথপুর ও রায়নগর মাধুরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলদা ইউনিয়নের ফলদা শরিফুননেছা উচ্চ বিদ্যালয় ও মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী ও রুহুলী উচ্চ বিদ্যালয়। অলোয়া ইউনিয়নের চরনিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমুলা দাখিল মাদ্রাসা। নিকরাইল ইউনিয়নের গ্রামীন কল্যান হাসপাতাল (পূর্ণবাসন) ও পাটীতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহমেদ জানান, উপজেলার ৬টি ইউনিয়নের ১২টি কেন্দ্রে ১ম ডোজ গণটীকা প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। দুই দিন এই কার্যক্রম চলবে। ১২টি কেন্দ্র ৭ হাজার ২০০ থেকে ৯ হাজার জনকে এ টীকা প্রদান করা হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ডোজ টীকা প্রদান করা হচ্ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি