বুধবার, ২২ জুলাই, ২০২৬৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রতিমা তৈরীতে ব্যস্ত হাকিমপুরের মৃৎশিল্পীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১:৪০

শেয়ার করুনঃ
প্রতিমা তৈরীতে ব্যস্ত হাকিমপুরের মৃৎশিল্পীরা

আর ক’দিন বাদেই মর্ত্যে আসছেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। আর তাইতো প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার প্রতিমা শিল্পীরা। প্রায় ২৭/২৮ দিন পরে পূজা শুরু আবার লকডাউন শিথিল হওয়ার কারণে হঠাৎ করেই কাজের চাপ বেড়েছে কারিগরদের। তাই রাত-দিন পরিশ্রম করে আপন মনে, নিপুণ হাতে তৈরী করছেন মা দেবী দুর্গাকে। বর্তমান করোনা পরিস্থিতিতে যেন স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরাও।

কনক চন্দ্র মহন্ত। গত ১৫ বছরের উপর তিনি প্রতিমা তৈরীর মতো গুরুত্বপূর্ণ কাজটি করে আসছেন। মা দূর্গাকে মন থেকে ভালবাসে অনেক যত্ন সহকারে তৈরি করে এই প্রতিমা। ছোট বেলা থেকে কারিগরদের সাথে কাজ করতে করতে আজ সে নিজেই প্রতিমা তৈরীর কারিগর হয়েছে। তিনি এবার ৭টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ হাতে নিয়েছেন। ইতিমধ্যে চারটিতে মাটি লাগানোর কাজ শেষ করেছে। পূজা শুরুর ১৩/১৪ দিন পূর্বে রং এর কাজ শুরু করবে। তখন রংতুলির আচরে প্রতিমা গুলোকে জীবন্ত রুপে ফুটিয়ে তোলা হবে বলে জানান তিনি।  এক একটি মন্দিরে কাজ করে ৩০ থেকে ৪০ হাজার টাকা নিচ্ছেন কনক। গতবারের তুলনায় তার দলে লোকসংখ্যা বাড়াতে হয়েছে। বাজারে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি তার উপর লকডাউন। তারপরও সব কিছু কাটিয়ে সেরা কাজ উপহার দিতে পারবেন বলে আশা করেন কনক। 

আরও

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

সুজন কুমার পাল। ছোটবেলা থেকেই দাদা-বাবাদের সাথে কাজের হাতেখড়ি। এবার হাতে নিয়েছেন ৬টি কাজ। খুবই ব্যস্ত সময় পার করছে তার দলের লোকজন। রাত দিন পরিশ্রম করে প্রতিমা তৈরীর কাজ করছেন তিনি। দলে লোকসংখ্যা বাড়ালেও কাজের ব্যস্তত্তা শেষ হচ্ছে না তার। এবারে তিনি ৫ টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ হাতে নিয়েছেন। প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরীতে ৪০ থেকে ৪৫ হাজার টাকা নিচ্ছেন সুজন।বাজারে সব জিনিষের দাম উর্দ্ধগতি হলেও বরাবরের মতো এবারেও সেরা কাজ দিতে পারবেন বলে আশা করেন তিনি। 

সরেজমিনে হাকিমপুর(হিলি) পৌর শহরের চন্ডিপুর মন্দির, পালপাড়া মন্দির, গোহাড়া মন্দির, উপজেলার সাদুড়িয়া গ্রামের রাজ নারায়নশাহ সার্বজনীন দূর্গা মন্দির, দক্ষিণ সাহাজাদপুর সার্বজনীন দূর্গা মন্দির, জাংগই সার্বজনীন দূর্গা মন্দির, ঘুরে দেখা যায়, শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরীর কাজ। নিখুঁতভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলছেন দূর্গা দেবীকে। পাশাপাশি চলছে লক্ষী, স্বরস্বতী, গণেশ ও কার্তিক, অসুর, সিংহ, মহাদেবসহ ১২ টি প্রতিমা তৈরীর কাজ। কোন মন্ডপে চলছে কাঠামো তৈরী আবার কোথায় করা হচ্ছে মাটির কাজ। সনাতন ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসায় হাকিমপুরে যেন দম ফেলার ফুরসরত নেই প্রতিমা তৈরীর কারিগরদের। লকডাউন শিথিল হওয়ায় এবার কাজের চাপ বেশি। তাইতো ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে তাদের। তবুও খুশি তারা। নতুনত্ব কিছু দিতে না পারলেও সাধ্যমত চেষ্টা করছেন দেবী দুর্গাকে সাজাতে এমনটিই জানালেন কারিগররা। আর সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে বেড়েছে সবপ্রকার উপকরণের দাম। তাইতো এবার খরচ একটু বেশি।

হাকিমপুরমৃৎশিল্পী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে এ বছর দিনাজপুর জেলার ১৩ উপজেলায় ১২৮৬ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপুজা। আগামী ১১ অক্টোর ষষ্টীপুজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

হাকিমপুর(হিলি)উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর শাহা (রিপন) বলেন, এবারে আমাদের উপজেলায় ২১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে দুর্গোৎসব পালনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী(পুলিশ) প্রস্তুত। শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের জন্য পুলিশ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

জনপ্রিয় সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

সর্বশেষ সংবাদ

বস্ত্রখাতের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বস্ত্রখাতের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

কুমিল্লায় ৯ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সনদ প্রদান!

কুমিল্লায় ৯ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সনদ প্রদান!

বিএফআইইউ প্রতিবেদনে এস আলমের অর্থপাচারের বিস্ফোরক তথ্য প্রকাশ

বিএফআইইউ প্রতিবেদনে এস আলমের অর্থপাচারের বিস্ফোরক তথ্য প্রকাশ

এ সম্পর্কিত আরও পড়ুন

কুমিল্লায় ৯ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সনদ প্রদান!

কুমিল্লায় ৯ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সনদ প্রদান!

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে নয় লাখ টাকা ঘুষের বিনিময়ে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর তিন সদস্যকে অবৈধভাবে বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুল ও ইউপি সচিব মো. নজরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। গত ৭ জুলাই ২০২৬ স্থানীয় বাসিন্দা শফিউল আলম রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু

তিস্তার পানি বেড়ে বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ

তিস্তার পানি বেড়ে বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত দুই দিন আগে (১৯ জুলাই) 'থাকো, টাকা নিয়ে আসি মা' বলে কোলের ছোট শিশু  সন্তান দুই মেয়েকে রেখে চলে যাওয়া সেই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।  আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শিশু দুটির পরিবারকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ওসি জাকির হোসেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

নদীভাঙনে বিচ্ছিন্ন ইসলামাবাদ, টিকে থাকার লড়াইয়ে ৪৫ পরিবার

নদীভাঙনে বিচ্ছিন্ন ইসলামাবাদ, টিকে থাকার লড়াইয়ে ৪৫ পরিবার

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম এখন যেন নদীবেষ্টিত এক বিচ্ছিন্ন জনপদ। বিষখালী ও গজালিয়া নদীর অব্যাহত ভাঙনে মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগ হারিয়ে গ্রামের মানুষ প্রতিদিনই অনিশ্চয়তা আর দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন। ২০১৬ সালের ভয়াবহ নদীভাঙনের পর থেকে গ্রামটির স্থল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ধারাবাহিক ভাঙনে শত শত একর কৃষিজমি, অসংখ্য বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে।

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

ঝালকাঠিতে ডেঙ্গু সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ আরও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই সময়ে চিকিৎসা শেষে ১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে জেলার চারটি