
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৪

বরিশালের উজিরপুরে কলেজছাত্র সোহাগ সেরনিয়াবাত হত্যা মামলায় ২ জনকে ফাঁসি এবং ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা এ রায় দেন।জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) লস্কর নুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
