
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ৩:২৭

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ৩ হাজার ৫১৯ রোগী দেশের নানা হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মারা গেছেন আটজন। রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৪৪ এবং রাজধানীর বাইরে ৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৬০ রোগী চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৭৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৬১ জন। আর মারা গেছেন ৫৪ জন।

চলতি বছর বর্ষা শুরুর পর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন নানা উদ্যোগ নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। মশাবাহিত এ রোগ আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

মূলত এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। নগরীর যেখানে-সেখানে ময়লা-আবর্জনার স্তূপ, নোংরা ড্রেনের কারণে এ মৌসুমে মশার প্রজনন বেড়েছে।