
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১:৪৯

মহামারি করোনার কারনে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলা সহ সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীর মাঝে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ কলেজ ছাত্রলীগের সভাপতি মো: বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইন সহ সকল অন্যন্যা নেতৃবৃন্দ।

এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল বলেন, বর্তমান করোনা মহামারীর কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর ১২সেপ্টেম্বর সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে খোলা হয়েছে। তারই ধারাবহিকতায় ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সচেনতামূলক লিফলেট বিতরণ করছি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি