বুধবার, ১৭ জুন, ২০২৬৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

বরিশাল শহরের উপকন্ঠে লামচরি গ্রাম, তবুও দুর্ভোগ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২

শেয়ার করুনঃ
বরিশাল শহরের উপকন্ঠে লামচরি গ্রাম, তবুও দুর্ভোগ !

বরিশাল শহরের উপকন্ঠে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন। নগরী থেকে যেখানে পৌঁছাতে সময় লাগে মাত্র ১৫/২০ মিনিট। কিন্তু উপজেলার লামচরি গ্রামবাসীর যাতায়াতের একমাত্র সড়কটি (প্রায় ৬ কিলোমিটার) এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ২০১৪ সালে কীর্তনখোলা নদীর পানির তীব্র আঘাতে লামচরি গ্রামের এ সড়কটি সহ একাধিক বাড়ি-ঘর নদীতে বিলিন হয়ে যায়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা সড়কটি মেরামত করলেও স্থায়ী বা মজবুত কোন ব্যবস্থা গ্রহণ না করায় এমনটি হয়েছে বলে মনে করেন ওই গ্রামের বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ সারা দেশে উন্নয়ন হলেও সদর উপজেলার চরবাড়িয়ার লামচরি এলাকায় কোন ধরনের উন্নয়ন হচ্ছে না প্রায় এক যুগ ধরে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা বলেন, নির্বাচন এলেই চেয়ারম্যান ও মেম্বাররা নানান আশার বানী শোনান। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর আর কেউ এগিয়ে আসেন না। তারা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ভ্যান, ব্যাটারিচালিত রিকশা, মটরসাইকেলের মাধ্যমে চলাচল করে। চরবাড়িয়া থেকে শুরু করে লামচরি পর্যন্ত সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ এখন চরমে পৌঁছে গেছে। ভাঙ্গা সড়কে যানবাহনের ভেতরে বসে থাকাটা যেমন দায়, তেমনি আবার শুকনো মৌসুমে ধুলো, আর বর্ষায় গর্তে জমে থাকা কাদাপানিতে সড়ক দিয়ে হাঁটাচলাও মুশকিল। পাশাপাশি ঘটছে ছোট-খাটো দুর্ঘটনাও। বর্তমানে কোনো যানবাহন তো দূরের কথা মানুষ পায়ে হেটেও চলাচল করতে পারে না। অনেক সময় রাস্তায় নৌকা দিয়ে চলাচল করতে হয়। 

আরও

চাঁদা আনতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপি নেতা, পদ স্থগিত

চাঁদা আনতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপি নেতা, পদ স্থগিত

সরেজমিন দেখা যায়, প্রায় সপ্তাখানেক ধরে লঘুচাপের কারনে নদীর পানি বৃদ্ধি পেয়ে লামচরি গ্রামের নিন্মাঞ্চলসহ এ সড়কটি পানিতে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা মাওঃ সাঈদ বলেন, গ্রামের কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে ভ্যান গাড়ী অথবা এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে নিতে সে পথে বসেই মারা যায়। এরকমের একাধিক ঘটনা রয়েছে। তিনি বলেন, একজন মুমূর্ষু রোগীকে যদি দ্রুত হাসপাতালে নিতে হয় তাহলে ভোগান্তির শেষ নেই। সড়কের এ বেহাল অবস্থার কারণে এ্যাম্বুলেন্সতো আসেই না, এমনকি রিক্সা, অটো বা মাহিন্দ্রা চালকদের হাতে-পায়ে ধরে আনতে হয়। 

বরিশাললামচরি গ্রামদুর্ভোগ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

স্থানীয়রা জানান, কয়েকদিন পূর্বে একটি মাহিন্দ্রা কয়েকটি চালের বস্তাসহ বিভিন্ন ধরনের মুদি মালামাল নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে খাদায় পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মাহিন্দ্রাটি সড়কে টেনে তোলা হয়। ভাড়ায় চালিত মটরসাইকেল চালক কবির জানান, বর্ষার পুরো মৌসুমে মটরসাইকেল, ট্রলি বা কোনো যানবাহন মালামাল নিয়ে এখান থেকে যেতে পারছেন না। তবুও খুব কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে দিন খেটে খাওয়া হাজারও মানুষের। ওই গ্রামের বাসিন্দা মোকছেদা কান্নাজড়িত কন্ঠে বলেন, “ রাস্তা খারাপ হওয়ার কারণে আমার মেয়ের ডেলিভারির জন্য পানির মধ্যে কোলে করে নিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় নেই। এখানে বিনা চিকিৎসায় মারা যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। 

আরও

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই শ্রীমঙ্গলে জনসমুদ্র

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই শ্রীমঙ্গলে জনসমুদ্র

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্থানীয় গণ্যমান্য বাক্তিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে গড়ার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসছেনা জনপ্রতিনিধিরা। উন্নয়নের ছোঁয়া না লাগার কারনে লামচরিবাসী পিছিয়ে রয়েছে বলে দাবি করেন তারা। অবহেলিত এলাকাটিতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্চবিদ্যালয়, মসজিদ, মাদ্রাসাসহ বিখ্যাত দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাসভবন। তারা জানেন না আর কতদিন এই ভোগান্তি পোহাতে হবে তাদের। 

উল্লেখ্য, লামচরী প্রায় ৬ কিলোমিটার সড়ক কয়েক বছর আগে কীর্তনখোলা নদী ভাঙ্গনে বিলিন হয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় দুটি ইটভাটার মালিকদের নিজ অর্থায়নে ও এলাকাবাসীর সহায়তায় সাবেক সড়কের পাশ দিয়ে আরেকটি সংযোগ সড়ক তৈরি করা হয় চলাচল করার জন্য। কিন্ত বর্তমানে সেটাও জোয়ারের পানিতে তলিয়ে গেছে। পানি নেমে গেলেও পানির স্রোতে রাস্তার ইটবালু ভেঙ্গে নদীতে পড়ে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পরে সড়কটি। 

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহতাব হোসেন সুরুজ বলেন, এই রাস্তাটি বেহাল অবস্থা সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগরই সড়কটির কাজ হবে বলে আশা করেন তিনি। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান জানান, তালতলী থেকে লামচরী সড়কের কাজ খুব শীঘ্রই শুরু হবে। 

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সর্বশেষ সংবাদ

মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শ্রীমঙ্গলে পরিবার কার্ড তৃতীয় ধাপ উদ্বোধন করলেন সরকারপ্রধান

শ্রীমঙ্গলে পরিবার কার্ড তৃতীয় ধাপ উদ্বোধন করলেন সরকারপ্রধান

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা