
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ১:৪২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় ডুবন্ত রাস্তা পার হওয়ার সময় পানির স্রোতে ভেসে গিয়ে ডুবে ইসান হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নাওলা এলাকার শুকুর হোসেনের ছেলে সে। ইসান হোসেন মাদ্রাসায় লেখাপড়া করতো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,সেই ডুবে যাওয়া সড়ক দিয়ে মঙ্গলবার বিকেলে বরিয়াবহ এলাকা থেকে বাড়ি যাবার পথে বন্যার পানির স্রোতে শিশুটি পড়ে যায়। শিশুটি নিখোঁজ হলে পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকালে ওই শিশুটির লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক চেষ্টার পর বুধবার সকালে লাশটি উদ্ধার করেছে।