
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ১:৩৫

রংপুরের গঙ্গাচড়ায় বজ্রাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার গজঘন্টা ইউনিয়নের তিস্তা নদীর কালিরচরে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃতরা হলেন কালিরচর গ্রামের আনোয়ারুলেল পুত্র মোখলেছার রহমান (২৮) এবং নুর ইসলামের পুত্র মতিয়ার রহমান (৩৫)।
গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, রাতে ৭/৮ জনের একটি দল তিস্তা নদীতে মাছ ধরতে গেলে ভোর ৪টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আহত দুইজনকে গঙ্গাচড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্র্তি করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার সংশ্লিষ্ঠ ইউনিয়নের এসআই শাহনেওয়াজ ঘটনার সত্যততা স্বীকার করে বলেন, আহত দুইজনের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে এসেছেন। আমজাদুল নামে একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি