সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২১, ৩:১৩

শেয়ার করুনঃ
সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী

সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শনিবার ( ৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের আসা ১০৮ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৬৫ হাজার ১০১ ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি। তার প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৭০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার আতিকুর রহমান আতিক (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ২৪ হাজার ৬০৪ টি। 

ইভিএম পদ্ধতিতে জটিলতা, ভোটার উপস্থিতি কম ও প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগের মধ্যদিয়ে সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই আসনের উপ-নির্বাচনে অপর দুই প্রার্থী ছিলেন বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)। 

আরও

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শনিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে বেলা ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়।  প্রথমবারের মতো এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। তবে ভোট গ্রহণের শুরুতে কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। বেশিরভাগ কেন্দ্র ছিল প্রায় ফাঁকা। তবে যেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সেগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, চার পর্যটকের মৃত্যু

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, চার পর্যটকের মৃত্যু

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে এখনো মানুষ অভ্যস্ত না থাকায় ভোট দিতে মানুষকে সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ করেছেন সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সাংসদ ও বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা শফি আহমেদ চৌধুরী। দুপুরে ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। ভোটের আগে ইভিএম নিয়ে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের আরও প্রশিক্ষণের প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট দিতে অভ্যস্ত নয়। তিনি নিজেও জানতেন না ইভিএমের মাধ্যমে কিভাবে ভোট দিতে হয়। অনেক পোলিং অফিসারও ইভিএম বুঝেন না।

এদিকে, উপনির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তুলেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। মারধর করে এজেন্টকে বের করে দেওয়া, ভয়ভীতি দেখিয়ে ভোটারদের ফিরিয়ে দেওয়া ও কোনো কোনো কেন্দ্রে লাঙ্গলের ভোটারদের জোরপূর্বক নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ তুলেন তিনি। আতিক জানান, ফেঞ্চুগঞ্জের ৭টি কেন্দ্র আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে নেন। ভোটারদেরও মারধর ও ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

গত ১২ মার্চ সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর করোনার কারণে কয়েক দফা তারিখ পরিবর্তন হয়। আসনটিতে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪ জন প্রার্থী লড়ছেন। সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার একাংশ নিয়ে আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। মোট ১৪৯টি কেন্দ্রে প্রায় সাড়ে তিন লাখ ভোটারের ভোট দেওয়ার কথা। সবকটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে।

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

সর্বশেষ সংবাদ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাখ্যা জানতে রাষ্ট্রদূতকে তলব

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাখ্যা জানতে রাষ্ট্রদূতকে তলব

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন বছরের শিশু জায়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার আব্দুল মুহিত দিপুর ছেলে। আহতরা হলেন জায়ানের আট বছর

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দর এবং নির্বিঘ্নে উৎযাপন করতে পারে সেই লক্ষ্য সীমান্তবর্তী সহ বিজিবি রংপুর রিজিয়নের আওতায় সকল দূর্গা পূজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তায় সদা প্রস্তুত বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বলে মন্তব্য করেছেন রংপুর পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। রংপুর রিজিয়নের আওতায় সীমান্তবর্তী১ হাজার ৯টি

রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

ঝালকাঠির রাজাপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. সুমন মৃধা (৩৫) নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে ও মারধর করে ৭ লাখ ৫ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার পর উপজেলার বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমন মৃধা ওই এলাকার মো. রুস্তম মৃধার ছেলে। তিনি হাজিরহাট বাজারে বিকাশ

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার ১১টি পূজামণ্ডপে চলছে দেবীর আরাধনা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে জনপদ। উৎসব নির্বিঘ্ন রাখতে ড্রোন নজরদারিসহ চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, অন্যান্য

মৌলভীবাজারে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে অনুসরণের অভিযোগ

মৌলভীবাজারে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে অনুসরণের অভিযোগ

মৌলভীবাজারের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-কে প্রকাশ্যে এক সশস্ত্র যুবক রাতের বেলা মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে কড়া নজরদারিতে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিজের ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের আবেদন করা হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিক এহসানের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে