
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ১:২

রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩৩ জন ঢাকার ও ২২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে বর্তমানে দেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ২৫৭ জন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব কথ্য জানা গেছে।

অধিদফতরের তথ্যানুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে ১৩৭ জন ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ১০৩ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ১১ হাজার ২৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ৯২৭ জন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
