
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ১:৪৪

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে মসজিদ ও এতিম খানায় বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনাগুলো বিতরণ করা হয়। মসজিদ ও এতিম খানা পুকুরের জন্য প্রায় ৪’শ কেজি রুই বিনামূল্যে প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর-নবী ও খামার ব্যাবস্থাপক রাশেদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন ।
