বুধবার, ৬ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবকের রহস্যজনক লাশ উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১:১৯

শেয়ার করুনঃ
বরিশালে মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবকের রহস্যজনক লাশ উদ্ধার

বরিশালে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে চন্দন সরকার (২৫) নামে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের স্বজনদের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে নগরীর নবগ্রাম রোডস্থ হলি কেয়ার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চতুর্থ তলার মেঝে থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক। মৃত চন্দন সরকার জেলার আগৈলঝাড়া উপজেলার বড়পাইকা এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে।

উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ওই যুবকের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান তিনি।

আরও

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

নিহত চন্দনের মামা নিবাস মহুরী বলেন, “আমার ভাগ্নে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আসতে চায়নি। সে বলেছিল, এসব কেন্দ্রে অনেক টর্চার করা হয়। আমরা তার কথা শুনিনি। আগস্ট মাসের ৭ তারিখ হলি কেয়ারে দিয়ে গিয়েছি। তখন কোমরের বেল্টটি পর্যন্ত রাখতে দেয়নি। রশি বা গামছাতো দূরের কথা। তিনি আরো জানান, ভোর রাতে হলি কেয়ার থেকে মোবাইলে আমাকে জানানো হয় চন্দন আত্মহত্যা করেছে। কিন্তু আমি তা বিশ্বাস করি না। আমার ভাগ্নেকে টর্চার করে মেরে ফেলা হয়েছে। এখানে এসে তো লাশও দেখছি না। আত্মহত্যা করলে পুলিশ এসে লাশ উদ্ধার করবে। কিন্তু এখানে লাশ উদ্ধার করেনি পুলিশ, হলি কেয়ারের লোকজনই বাথরুম থেকে লাশ ফ্লোরে এনে রেখেছে। এটি হত্যাকান্ড, আমি এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।

হলি কেয়ারের ব্যবস্থাপক মাইনুল হক তমাল দাবী করেন, হলি কেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মোট ২৮ জন রোগী ভর্তি ছিল। এরমধ্যে একজন ‘এক্সিডেন্টে’ মারা গেছে। এখন ২৭ জন রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নিয়ে গেছে। বিস্তারিত তারাই বলতে পারবেন।

মাদক নিরাময় কেন্দ্রলাশ উদ্ধার
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হলি কেয়ারের চতুর্থ তলার দায়িত্বে থাকা ভলান্টিয়ার সরোয়ার বলেন, রাত সোয়া তিনটার দিকে তাকে ঘুম থেকে ডেকে জানানো হয় একজন টয়লেটে আত্মহত্যা করেছে। পরে তিনি গিয়ে দেখেন চন্দন সরকার গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মেঝেতে এনে রাখার কথা স্বীকার করেন তিনি। বাথরুমের উচ্চতায় কেউ আত্মহত্যা করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে সরোয়ার বলেন, তা বলতে পারবো না, তবে লাশ সেখান থেকে উদ্ধার করেছি।

অপরদিকে ভর্তিকৃত অন্যান্য রোগীরা জানান, ভলান্টিয়ারের দায়িত্বে থাকা সরোয়ার কথায় কথায় রোগীকে মারধর করে। গতকাল রাত সাড়ে দশটার দিকে চন্দন সরকারকে মারধর করা হয়। শেষ রাতে জানানো হয়, তিনি মারা গেছেন। অভিযুক্ত সরোয়ার এ বিষয়ে বলেন, গতকাল রাতে চন্দন সরকার পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে থাকায় আরেক রোগী তারিকুল তাকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে চন্দন তারিকুলকে ঘুষি মারেন। এসময় চন্দনকে নিবৃত্ত করতে গিয়ে কয়েকটি ‘থাপ্পড়’ দিয়েছি। কিন্তু তাকে কোন নির্যাতন করিনি।

জানা যায়, বরিশাল নগরীর মাদক নিরাময় কেন্দ্রগুলোতে রোগী নির্যাতনের অভিযোগ আছে অনেক আগে থেকেই। এসব নিরাময় কেন্দ্রগুলোতে চিকিৎসাধীন ভুক্তভোগীদের অভিভাবকরা জানান, নামে মাত্র মাদক নিরাময় কেন্দ্র। তবে সেখানে কোন ডাক্তার বা নার্স নাই। যখন তখন গায়ে হাত তোলে। ওদের কথা না শুনলে মারে। ঠিক মতো চিকিৎসা দেয় না। তাদের মতে, সেবার বদলে বেশি মুনাফার লোভে কেন্দ্রগুলো কখনও কখনও টর্চার সেলে পরিণত হচ্ছে। আরো জানা যায়, কোন কোন কেন্দ্রের ভেতরে পর্যন্ত যেতে দেয়া হয় না। এ ধরণের লুকোচুরি বা গোপনিয়তার কারণ কি? এটা প্রশাসনের ক্ষতিয়ে দেখা উচিত। এ ব্যাপারে জানতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডুর মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তাদের দফতর থেকে যদি শতভাগ নজরদারি করা হয় তবে অনেকেরই লাইসেন্স থাকবে না। সেক্ষেত্রে রোগীগুলো কোথায় যাবে? বলেন তিনি।

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

সর্বশেষ সংবাদ

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

এ সম্পর্কিত আরও পড়ুন

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্য উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার (৫ মে) ভোর ৪টার

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সরাইল–অরুয়াইল সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। উচালিয়াপাড়া মোড় থেকে বড় দেওয়ানপাড়া গোরুস্তান পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পিচঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে হাঁটুসমান পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, পাশের প্রধান খাল দখল করে দোকান

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ এক বৃদ্ধাকে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মোঃ আবু সাইদের স্ত্রী মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন বুধবার (৬ মে) সকালে স্থানীয়রা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম। স্থানীয় সূত্রে জানা গেছে, পাইককান্দি গ্রামের ভ্যানচালক মিঠু খান (৫০) গত ৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পরদিন

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার স্থানীয় বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ ও রসুনের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে নিত্যপ্রয়োজনীয় এই দুই মসলাজাত পণ্যের মূল্য। তবে সরবরাহ সংকটে উল্টো বেড়েছে আদার দাম, যা নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার (৬ মে) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারের প্রায় প্রতিটি দোকানেই পেঁয়াজ