
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ৪:৪৮

নওগাঁয় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দিবাগত রাত ১টায় নওগাঁ শহরের বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে আবুল বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে (ড্রাইভার) শাহজালাল।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি কাভার্ড ডেলিভারি ভ্যানে করে মাদকসহ কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্চিল।
এমন সংবাদের ভিত্তিতে রাত ১টায় নওগাঁ শহরের বাইপাস মোড়ে একটি চেকপোস্ট বসিয়ে সাদা রঙের একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ড্রাইভারসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা, পানির বোতল, টিস্যু, গাড়ির কাগজপত্র, নগদ ৪ হাজার টাকা ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটককের পর আজ ( বৃস্পতিবার ) সকালে র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দুপরে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
