
প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১:৩৯

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছরপূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়। দেশের ৫০০ পয়েন্টে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।
বাংলাদেশে জঙ্গিবাদের ইতিহাসে এটি সবচেয়ে বড় ঘটনা। বোমা হামলা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেল সাড়ে ১১টায় শহরের সরিষাহাটি মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমূখ।
আলোচনা নভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বলেন, ২০০৫ সালে সারা বাংলাদেশের ৬৩ জেলায় বিএনপি-জামাত সরকারের মদদে এক সাথে সিরিজ বোমা হামলা চালিয়ে বাংলাদেকে একটি অস্থিতিশীল দেশে পরিণত করার পাঁয়তারা চালিয়েছিল। তিনি আরো বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যক্কারজনক জঙ্গি হামলা না ঘটে সেই জন্য সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সেই সাথে আগামীতে যেন কেউ কোন অনৈকিত কর্মকান্ডে লিপ্ত হলে তা কঠোরভাবে প্রতিহত করার আহবান জানান।