
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০:৪৩

ডেলিভারি কার্যক্রম পুনরায় শুরু না করা পর্যন্ত অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অনলাইন শপ ই-অরেঞ্জ।
গত ১২ আগস্ট ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে অফিস বন্ধ রাখার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। তবে, হোম অফিসের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এর আগে ১১ আগস্ট প্রতিষ্ঠানটিতে ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা চালায় বলেও অভিযোগ করে প্রতিষ্ঠানটি।
১১ আগস্ট ই-অরেঞ্জের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিষ্ঠানটির প্রায় ৫০ জন গ্রাহক বিক্ষোভে অংশ নেন। পরবর্তীতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সরকারি আদেশ অনুযায়ী লকডাউন শিথিল হওয়ায় ১১ আগস্ট থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় খোলার অনুমতি থাকলেও ই-অরেঞ্জের গুলশান কার্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ ছিল।

ই-অরেঞ্জের দাবি, তারা ১৬ আগস্ট ডেলিভারি তালিকা প্রকাশের লক্ষ্যে ১১ আগস্ট অফিসের কার্যক্রম শুরু করলেও কয়েকজন রিসেলার অফিসে এসে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি ও কর্মকর্তাদের রুমে বন্দী করে রাখাসহ গায়ে হাত তোলার চেষ্টা করে।বিক্ষুদ্ধ রিসেলাররা গুরুত্বপূর্ণ কাগজপত্রও হাতাহাতি করে বলেও অভিযোগ করে ই-অরেঞ্জ কর্তৃপক্ষ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ফেসবুক পোস্টে তারা জানায়, রিসেলারদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা অফিস ত্যাগ করেননি। পরে, গুলশান থানাপুলিশের উপস্থিতিতে রিসেলারগণ অফিস ত্যাগ করেন। তবে, অফিস বন্ধ থাকলেও ১৬ তারিখ ডেলিভারির তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডেলিভারির তারিখও অপরিবর্তিত রাখা হবে।