বুধবার, ১ জুলাই, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বনানী গোরস্থানের সবচেয়ে লম্বা কবর ও কিছু না বলা কথা !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১৬:৫

শেয়ার করুনঃ
বনানী গোরস্থানের সবচেয়ে লম্বা কবর ও কিছু না বলা কথা !

পনের জনের মতো সামরিক অফিসার, ১৫০ থেকে ৭০০ সৈন্য, ২৮টি গোলাবিহীন ট্যাঙ্ক এবং ১৮টি চাইনিজ মেশিনগান দিয়ে ১৯৭৫ সনের ১৫ই আগস্ট পরিকল্পিত ঠান্ডা মাথায় যাদের হত্যা করা হয়েছিল তাদের সবার নাম কি জানে এই প্রজন্ম?বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন, -- শেখ মুজিবুর রহমান, শেখ আবু নাসের, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, নববধূ সুলতানা কামাল খুকী, শেখ জামাল, পারভীন জামাল রোজী ও ১০ বছর বয়সী শেখ রাসেল।

নিজ বাড়িতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের পাঁচ নম্বর ওয়ার্ডে এসে আমি সহ আরো কয়েকজন সেবারত স্বাস্থ্যকর্মীর সামনে মারা যান শেখ ফজলুল হক মনি। বেগম আরজু মনি ওরফে বেগম সামসুন্নেসাও হাসপাতালে মারা যান।সেরনিয়াবাতের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন, আবদুর রব সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত, বেবী সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, সুকান্ত আবদুল্লাহ বাবু, নাঈম খান রিন্টু, দুইজন গৃহকর্ম সহায়ক লক্ষীর মা ও ১২ বছর বয়সী পোটকা। 

আরও

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

মর্গে নেয়ার আগে অনেক্ষন ঢাকা মেডিক্যাল কলেজের চত্বরে সবুজ ঘাসের ওপরে বেশ কিছু সময় তাদের লাশ কেন রাখা হয়েছিল জানিনা, সেই দৃশ্য আমি ও অধ্যাপক জিয়াউদ্দিন সাদেক চোখে দেখেছি।  বঙ্গবন্ধু হত্যাকে বাধা দিতে গিয়ে নিহত হন পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সামছুল হক, ও বঙ্গবন্ধুর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ। খামাখা মারা যান শেরশাহ সুরী রোডের ৮ ও ৯ নং বাড়ি এবং শাহজাহান রোডের ১৯৬ ও ১৯৭ নম্বর বাড়ির বাসিন্দারা। এনারা মর্টারের গোলার আঘাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত হন। এনারা ছিলেন রেজিয়া বেগম, নাসিমা, হাবিবুর রহমান, আনোয়ারা বেগম, আনোয়ারা বেগম (২), ময়ফুল বিবি, সাবেরা বেগম, আবদুল্লাহ, রফিকুল, সাফিয়া খাতুন, শাহাবুদ্দিন, কাশেদা, আমিনউদ্দিন, হনুফা বিবি।জাহিদ, সুমন। (সূত্র উইকিপিডিয়া, শোকাবহ আগস্টে কিছু সরল জিজ্ঞাসা"- চ্যানেল আই ও

বনানী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

"No justice yet in 3 other Aug 15 cases" The Daily Star.) কিন্তু মর্টার গোলা কেমন করে এলো এনিয়ে কোন তথ্য সূত্রটি উল্লেখ করেনি। আর আমি ৭৫' এর সময় এই তথ্য পাইনি। ১৯৭৫ সনে আমরা ঢাকা মেডিক্যাল কলেজের শেষবর্ষের ছাত্র ছিলাম। সেদিন ভোররাতে গোলাগুলির শব্দ শুনে হোস্টেল থেকে হাসপাতালের রোগীবিহীন ইমার্জেন্সীতে এসে অফিসার ডাক্তার ইকবাল ভাই আমাদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন কোন গুলির কেস আসেনি। এর পাঁচ মিনিটের মধ্যেই শুরু হয়েছিল আহত ও নিহতদের ঢেউ। আমি আর জিয়াউদ্দিন সাদেক সেদিন ভোররাতে কত আহত আর নিহতকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি। আমাদের অধ্যাপক এটি সিদ্দিকী স্যার ও অধ্যাপক মতিওর রহমান স্যার একের এক সার্জারী করে গেছেন নিরলস সেদিন। 

আমি সেদিন কাঁদতে দেখেছি রমনা থানার পুলিশ ওসি আনোয়ার ভাইকে যিনি আহত ও নিহতদের নিয়ে ইমার্জেন্সীতে এসেছিলেন। জানিনা উনি বেঁচে আছেন কিনা অথবা থাকলে কোথায় আছেন। উনি খবর না শুনে প্রথমে মনে করেছিলেন, সর্বহারা পার্টি সবাইকে মেরেছে, আমাকেও তাই বলেছিলেন। উনি জানতেন আমি তখন দৈনিক বাংলার মেডিক্যাল রিপোর্টার ছিলাম।ইমার্জেন্সীর ডাক্তার ইকবাল ভাইকে দেখেছি শেখ কামালের স্ত্রী সুলতানা খুকীর মায়ের প্রশ্নে অসহায় হয়ে কেঁদে দিতে। তিনি জানতে চেয়েছিলেন তাঁর মেয়ে আহত হয়ে বা লাশ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে কিনা। ঢাকা মেডিক্যাল কলেজের পিওন শরীফ ভাই দৌড়ে এসে আমাদের হাত ধরে কেঁদে দিয়ে খবর দিয়েছিলেন বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। 

পরে শুনেছি আর্মী বন্ধু শেখ জামালের দোস্ত ক্যাপ্টেন মনজুর কাদের একা সেদিন ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে কোর্ট মার্শাল খেয়ে চাকুরী হারিয়েছিলেন। আর শুনেছি কাদের সিদ্দিকী নাকি কোন ধরনের বিদ্রোহ করেছিলেন। এই কয়েকজন খ্যাত-অখ্যাত মানুষের প্রতিবাদ ছাড়া কেউ কোন কথা বলেনি। কিন্তু আজকাল তখনকার অনেক মানুষের কুমির-কান্না সহ কত কত বেদনার কথা শুনে শুনে বিমোহিত ও অবাক হই। সেই সময়গুলোতে আসলে কি ভাবছিলেন আপনারা সেটিও মাঝে মধ্যে জানতে ইচ্ছে হয়। অবিশ্যি বর্তমানে শোকে মুহ্যমান হয়ে জবাবটিও গুছিয়ে বলতে পারবেননা, গলা ধরে আসবে, তাও জানি। একাকী শেখ হাসিনা আর শেখ রেহানা যে কান্নাটি কাঁদছেন তাঁদের সেই চোখের পানি আর বেদনার সাথে বাংলার সাধারণ মানুষেরা সমব্যথী হয়ে আছে ও থাকবে।

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

সর্বশেষ সংবাদ

নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল

নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল

হোলি আর্টিজান হামলার ১০ বছর, রক্তাক্ত সেই রাতের স্মৃতি আজও অম্লান

হোলি আর্টিজান হামলার ১০ বছর, রক্তাক্ত সেই রাতের স্মৃতি আজও অম্লান

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

শখের বাগানে দেশি বিদেশি আমের অনন্য বিস্ময় গড়লেন শিক্ষক রেজাউল

শখের বাগানে দেশি বিদেশি আমের অনন্য বিস্ময় গড়লেন শিক্ষক রেজাউল

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল

নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল

সরকার ১৫ সদস্যের একটি নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে। নবগঠিত কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২’-এর ক্ষমতাবলে এই অ্যাডহক বার

হোলি আর্টিজান হামলার ১০ বছর, রক্তাক্ত সেই রাতের স্মৃতি আজও অম্লান

হোলি আর্টিজান হামলার ১০ বছর, রক্তাক্ত সেই রাতের স্মৃতি আজও অম্লান

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ বুধবার। ২০১৬ সালের ১ জুলাই রাত সোয়া ৯টার দিকে একদল সশস্ত্র ‘নব্য জেএমবি’ সদস্য গুলশানের ৭৯ নম্বর সড়কে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। পরে তারা কুপিয়ে ও গুলি করে ২২ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন ইতালির ৯ জন, জাপানের ৭

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া ছড়াসহ বিভিন্ন নদ-নদী ও ছড়া দখল, দূষণ এবং অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশগত সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে অপরিকল্পিত দখল ও বর্জ্য ফেলার ফলে অনেক জলধারা তাদের স্বাভাবিক প্রবাহ হারানোর পথে। স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের জালালিয়া রোড, কালিঘাট, রামনগর, মুসলিমবাগ ও গাংপার এলাকাসহ বিভিন্ন স্থানে ছড়ার দুই পাড় দখল করে ভবন, দোকান এবং টিনশেড স্থাপনা নির্মাণ করা হয়েছে।

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

প্যানেল চেয়ারম্যানের একপাক্ষিক সালিশে মুক্তিযোদ্ধার পরিবারে উত্তরাধিকার বিতর্ক

বরিশালের ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে একপাক্ষিক সালিশের মাধ্যমে এক উত্তরাধিকারীর নামে সরকারি ঘর বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, এতে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ আলী ফকিরের অপর দুই সন্তান ও দ্বিতীয় স্ত্রী উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার দাবি করেন, প্যানেল