
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ৪:২৯

চিত্র নায়িকা পরীমণির সঙ্গে সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি এ্যাক্ট) একটি মামলা হয়েছে। সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (হেড অব কোর্ট অপারেশন) গাজী এম শওকত হাসান বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করেন। রবিবার গুলশান থানার ওসি আবুল হাসান ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৮ আগস্ট সকাল থেকে ব্যাংক কর্তৃপক্ষ দেখে যে, অজ্ঞাতনামা আসামিরা তাদের ফেক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং ওয়েব সাইট থেকে দি সিটি ব্যাংক লিমিটেড, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও অন্যান্য কর্মকর্তার অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য ব্যবহার করে মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।
অজ্ঞাত আসামিরা উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল সিস্টেম ব্যবহার করে ব্যক্তি সুবিধা লাভ করার জন্য বিভিন্ন সময়ে উল্লিখিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েব সাইট গুলোতে দি সিটি ব্যাংক লিমিটেডের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালককে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করাসহ ব্যাংক থেকে অসাধু উপায়ে অর্থ আদায়ের হীন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য ব্যবহার করে মিথ্যা, মানহানিকর তথ্য ও ভিডিও তৈরি করে অপপ্রচার করছে।
সিটি ব্যাংকের করা মামলায় ১৫ পৃষ্ঠার সংযুক্তি দেয়া হয়েছে। সেই সঙ্গে ১২টি লিংক উল্লেখ করা হয়েছে এজহারে। সেগুলো হলো:
কোনো ট্যাগ পাওয়া যায়নি
০১. ফেসবুক পেজ: ভাইরাল প্রতিদিন (facebook.com/bdviralpratidin) পোস্ট। জানা গেল পরীর ৩ কোটি টাকার গাড়ির উপহারদাতার নাম সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাসরুর আরেফিন (facebook.com/104460278012031/posts/355369012921155)
(facebook.com/bdviralpratidin/videos/3544963729613950)
০২. ফেসবুক পেজ: Nayeem Korea (facebook.com/NayeemElli/)
পোস্ট: পরীমনির দামি গাড়িদাতার পরিচয় (facebook.com/NayeemElli/videos/1618784535135680)
০৩. ফেসবুক পেজ: Md Elias Hossain ইলিয়াস হোসাইন (facebook.com/jounalisteliashossain/)
পোস্ট: ব্যাংকের এমডি ও পরীর নষ্টামি ফাঁস। সেই গাড়ি গিফটদাতা কে এই আরেফিন। পরীমনি।
(facebook.com/jounalisteliashossain/videos/824712884853804)
০৪. ফেসবুক পেজ: CarHubBD (facebook.com/mycarhub) পোস্ট City bank এর কার্ড দিয়েই কেনা যাবে মাসেরাতি!
(facebook.com/2451522388207639/posts/5174655199227664)
০৫. ইউটিউব চ্যানেল Khobor BD (youtube.com/channel/UCma6twZQc20VuhWrde3nJzw)

পোস্ট: পরীমনির ৩ কোটি টাকার গাড়ি উপহারদাতার নাম সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাসরুর KhoborBD (youtube.com/watch?v=Ie684GG-JTM)
০৬. ইউটিউব চ্যানেল MTIS BD VOICE
(youtube.com/channel/UCfFkzrmK4_61N62 HjSnntw)
পোস্ট: পরীমনির নষ্টামি ব্যাংক কর্মকর্তার সাথে। কে এই লোক। Poriz (youtube.com/watch?v=zLs-pue8ts)
০৭. ইউটিউব চ্যানেল: TALK WITH SHAWON (youtube.com/channel/UCBRgWUEXQXoPeb_vHmISa8Q)
পোস্ট: পরীমনিকে গাড়ি উপহার দেয়া কে এই মাসরুর আরেফিন? Who is Mashrur Arefin Pori Moni Update News (youtube.com/watch?v=2qjpa-zGcw8)
০৮. ইউটিউব চ্যানেল: STAR NEWS BANGLA (youtube.com/channel/UCbnmjRkVy0zrE7fpR9Gvmww)
পোস্ট: ৩ কোটি টাকার গাড়ির উপহারদাতার নাম সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাসরুর আরেফিন (youtube.com/watch?v-tTX3b0tM15k)
০৯. ইউটিউব চ্যানেল: London Bangla-লন্ডনবাংলা (youtube.com/channel/UCgSFvxyxhHA806lhAGcjzuQ)
পোস্ট: পরীমনিকে তিন কোটি টাকার গাড়ি কিনে দেয়া কে এই মাসরুর আরেফিন। (youtube.com/watch?v-5DzobsXddz8)
১০. ইউটিউব চ্যানেল: AROUND NEWS24 (youtube.com/channel/UCxEqNxVngVtlo4 Mqva X2Q)
পোস্ট: পরীমনিকে গাড়ি উপহার দেয়া কে এই মাসরুর আরেফিন? Who is Mashrur Arefin/Pori Moni Maserati levanta Car (youtube.com/watch?v-MnzplqS9Mpo)
১১. ইউটিউব চ্যানেল Probashi360 (youtube.com/channel/UCOoos37kBL5_00B0k52yBQ)
পোস্ট: পরীমনিকে গাড়ি উপহার দেয়া কে এই মাসরুর আরেফিন youtube.com/watch?v=ykQR-Fn pXE)
১২. ইউটিউব চ্যানেল: Monira Sultana Popy youtube.com/user/Sultanapopy).
পোস্ট: সিটি ব্যাংকের এমডি লম্পট, চরিত্রহীন মাদক সেবন করে-জোর করে মেয়েদের রেপ করে। (youtube.com/watch?v=i4n0r]JojNg&feature=share)